অসাধ্য সাধন

অসাধ্য সাধন

আজন্ম শিখেছে তাই বৈঠা বেয়ে যায়
নয় তরী ভরাডুবি সাধু সাবধান
গণিতের ছকে চলে গায় জয়গান
ঘাটে ঘাটে নাও ভিড়ে পতাকা উড়ায়
বাড়ে ব্যবধান পড়ে পিছিয়ে কোথায় !
সব কি হারায়ে কাঁদে বিফল জীবন
ক্লান্ত পরিশ্রান্ত দেহে করে মূল্যায়ন
কে জিতল কি হারিয়ে কষ্ট শুধু পায় !

কোনোদিন যদি কভু মন চক্ষু মেলে
চেয়ে দেখে কিছু নাই শূন্যই বাহন !
বাড়ি গাড়ি টাকা ডিগ্রী মিথ্যে সে কাহন
এবারে সে হাল ছেড়ে পাল দেয় তুলে
যা হবার হবে প্রভু করে নির্ধারণ
মনন হয় স্বাধীন – অসাধ্য সাধন।

প্রতীকী ছবি
Shahnaz Perveen

Shahnaz Perveen

আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।


Place your ads here!

Related Articles

নাগরিক জীবনের ক্যানভাস

নাগরিক জীবনের ব্যস্ততা পিছনে ফেলে পথ যখন শেষ হয় ঘন সবুজ বনের আড়ালে। যেখানে চুপচাপ বসন্তের বিকেল হলুদ থেকে লাল,লাল

New Zealand awards grant to Bangladeshi scientist for regrowing teeth

The project aims to develop a biometric system that could potentially trigger remineralisation and regrowth of dental tissues. Bangladeshi scientist

রাজনীতিঃ বাংলাদেশ ই-ষ্টাইল

মিষ্টি মিষ্টি কথা ইষ্টিকুটুম লুট-পাটের চিন্তায় নেই যে ঘুম, এত বছর পরে ক্ষমতায় ফিরে মন যে চায় ধন, সম্পদ, হিরে!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment