নাগরিক জীবনের ক্যানভাস
নাগরিক জীবনের ব্যস্ততা পিছনে ফেলে
পথ যখন শেষ হয় ঘন সবুজ বনের আড়ালে।
যেখানে চুপচাপ বসন্তের বিকেল হলুদ থেকে লাল,লাল থেকে জাম রং হয়।
নীলাভ অন্ধকার নিয়ে রাত আসে
আকাশে দেখা দেয় রুপার জামবাটি চাঁদ
সেই চাঁদের আলো আর ক্যানোলার সুবাসের সাথে ভেসে আসে হ্রেষাধ্বনি।
থেকে থেকে বেজে উঠে ঝিঁঝিঁদের এস্রাজ।
টুপটাপ খসে পরে খয়েরি জলপাইপাতা
নক্ষত্রের আলো ধীরে অতি ধীরে ম্লান হয়ে আসে!
কুয়াশারা দু:খের দহনে শিশির হয়
সেই সব বসন্তের রাত আমার চোখের পাতায় স্থির হয়ে থাকে-
আমি আমাতে হারাই।

Related Articles
বৌমা বাড়ি ফিরছে, শাশুড়িরা সাবধান।
শান্তির সংসারে যারা নিয়ে আসে অশান্তির ঝড়, মা বাবা, ভাইবোন সবাইকে যারা করে দেয় পর। মা বাবা ওদের কাছে বোঝা,
রথযাত্রার মেলা
রথযাত্রার মেলা লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) রথযাত্রায় জন সমাগম আজকে রথের মেলা। আকাশ ঘিরে মেঘ করেছে আজকে সকাল বেলা। একটুপরেই
একটি কবিতার জন্য অপেক্ষা
কবিতা শোনার এক সুখময় অনুভুতি নিয়েকেটেছে সারারাত-কি কবিতা শোনোবে তুমি?কি থাকবে তোমার কবিতাতে?তোমার কবিতায় আমার ভালবাসার কখা থাকবে কী?কবিতা লিখবে


