বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার মর্নিং টি অনুষ্ঠিত
বছরব্যাপি নানান কর্মকান্ডের ধারাবাহিকতায় গত ১৩ই মে ২০১৮ বুয়েট এলামনাই অস্ট্রেলিয়া লাকেম্বা বাংলা স্কুলের প্রিন্সিপ্যাল জোবাইদা জুথির সহায়তায় ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়ার জন্য তহবিল সংগ্রহের লক্ষে হ্যাম্পডেন পার্ক পাবলিক স্কুলে এক মর্নিং টিয়ের আয়োজন করে। সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলে আয়োজন। মর্নিং টিয়ের সাথে সসেজ সিজেল, কেক এবং বাংলাদেশীয় বিভিন্ন সুস্বাদু খাবারের মাধ্যমে অভ্যাগতদের আপ্যায়ন করা হয়। হানিস কেক বিশ্ব মা দিবসের আলোকে সুন্দর এবং সুস্বাদু কেক সরবরাহ করে। শতাধিক মানুষের সমাবেশে প্রায় দুই সহস্র ডলারের তহবিল সংগৃহীত হয়। আয়োজন থেকে সংগৃহিত সকল অর্থ ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়ার তহবিলে জমা করা হয়।
Md Yaqub Ali
আমি মোঃ ইয়াকুব আলী। দাদি নামটা রেখেছিলেন। দাদির প্রজ্ঞা দেখে আমি মুগ্ধ। উনি ঠিকই বুঝেছিলেন যে, এই ছেলে বড় হয়ে বেকুবি করবে তাই এমন নাম রেখেছিলেন হয়তোবা। যাইহোক, আমি একজন ডিগ্রিধারী রাজমিস্ত্রি। উচ্চাভিলাষ চরিতার্থ করতে অস্ট্রেলিয়াতে আমার আগমন ২০১৫ সালের মার্চে। আগে থেকেই ফেসবুকে আঁকিবুকি করতাম। ব্যক্তিজীবনে আমি দুইটা জীবের জনক। একটা হচ্ছে পাখি প্রকৃতির, নাম তার টুনটুনি, বয়স আট বছর। আর একজন হচ্ছে বিচ্ছু শ্রেণীর, নাম হচ্ছে কুদ্দুস, বয়স দুই বছর। গিন্নী ডিগ্রিধারী কবিরাজ। এই নিয়ে আমাদের সংসার। আমি বলি টম এন্ড জেরির সংসার যেখানে একজন মাত্র টম (আমার গিন্নী) আর তিনজন আছে জেরি।
Related Articles
Bangladesh – Smartraveller advice
Bangladesh travel advice Friday, 21 December 2018 Latest update Elections will be held across Bangladesh on 30 December 2018. Politically
বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের অনলাইন তথ্যকোষ এনআরবি পিডিয়ার যাত্রা শুরু
লন্ডন, ১৪ মে : প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের বহুমাত্রিক তথ্য নিয়ে অনলাইন তথ্যকোষ এনআরবি পিডিয়া আনুষ্ঠানিক যাত্রা শুরম্ন? করেছে লত্তন
অষ্ট্রেলিয়ার শহর মেলবোর্নে বাংলার লেখক সেলিনা হোসেন
গত ২১শে সেপ্টেম্বর মেলবোর্নের বাংলা সাহিত্য সংসদের আমন্ত্রণে আগত লেখক হিসেবে সেলিনা হোসেনের সঙ্গে একটি মনোজ্ঞ সাহিত্য অনুষ্ঠাণ আয়োজিত হয়।


















