শূন্যতায় যাব আমি
আমি বহুদূর যাব
বাতাসের বেগে ঝড়ের গতিতে
মেঘের ডানায় নিঃসীমে যাব
সকলের থেকে দূরে যাব আমি
যেখানে শুধু শূন্যতার বাস!
আমি সেখানেই যাব।
সমুদ্রে যাব গাঙচিল হবো
নদী নালা খাল বিল পেরোব
পাখির সুর গান হব আমি
একেবারে মুক গাছ হব আমি
সুগন্ধি এক গোলাপ হবো
গন্ধ বিলিয়ে ঝরে যাব আমি!
নাহয় ধূলো পথ হবো আমি
উড়ি উড়ি করে কারো চোখের
লেপটে যাওয়া কাজল হব !
মেঠো পথে স্যাঁতস্যাঁতে কাঁদা
নদীর জলে উত্তাল ঢেউ হব আমি
কিশোরীর বুকে নব্য প্রেম হব আমি!
তবু আমি পড়ে থাকি হেথা তোরই মায়ায়
যাওয়া আর হয়না আমার সেই শূন্যতায়!

Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
পূজোর মেলায়
পূজোর মেলায় লক্ষ্মণ ভাণ্ডারী সাঁঝের বেলায় পূজোর মেলায় চলিছে সার্কাস খেলা, মেলার ভিড়ে বন্ বন্ করে ঘুরিছে নাগর দোলা।
Baba Ke Chilen
বাবা কে ছিলেন!দিলরুবা শাহানা বাবার দাড়ি ছিল না,মসজিদে যান নি কখনোএমন কি জুম্মার নামাজেও যেতে দেখেনি বাবাকে;লাল ঝান্ডার নীচেও দাড়ান
Poem on 26th March
একটি নক্ষত্রের আলোয় ভরা আমার বাংলাদেশ (১৯২০ সালের ১৭ই মার্চ থেকে ১৯৭১’র ২৬শে মার্চ) ১৯২০ সালের ১৭ই মার্চ টুঙ্গীপাড়ায় জন্ম


