খেয়াল রেখো
খেয়াল রেখো:-
আমিও একদিন থেকে যাবো পৃথিবীতে
সে দিন, সারাদিন তুমি থাকবে
আমার সাথে।
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে
আবার অনেক আবেগে কেঁদে ফেলবো
কখনো কখনো।
কখনো রবীন্দ্রনাথ কখনো জীবনানন্দ
কবিতার সাথে ভালোবাসার পঞ্চ ভাষা
মিলে মিশে।
জানালা তোমার আমার পাশে দাঁড়াবে
ফুলে ফুল সেজে যাবে সাত আসমানে
ঈশ্বর প্রেমে।
যুগল, থেকে যাবো এই পৃথিবীতে
ঈশ্বর পাঠান দূত – বনে যায় ধর্ম
ভালোবাসা হবো।
এভাবেই মুহূর্ত, মুহূর্তে মুহূর্তে ঝিলিক
মনের ঝিলিক চোঁখে, মুখে, ঠোঁটে
বাউল বাতাসী।
মান্না, কলিম শরাফী কিংবা বেগম আখতার
গুন্ গুনাবো সারা দিন অথবা আত্মহারা
আমি গাইবো।
অঝোর ধারে, বাইরে বৃষ্টি হবে
আমি তোমাকে গল্প শোনাবো
প্রেমের গল্প।

Related Articles
ভালোবাসাময় জীবন
যারা পাশে থাকার থাকবে হোক না অনেক খারাপ সময়ে যারা ভালোবাসার বাসবে হোক না অনেক কিছুই জীবনে যারা বিশ্বাস রাখার রাখবে হোকনা সেটা যতই কষ্টের যারা
Oi coloured boy
Oi coloured boy, where’s your mates, where’s your money, Coming out of your bando, with decadence, anger, struggle and unrelent
আমার গাঁয়ের বনানীর ছায়া
আমার গাঁয়ের বনানীর ছায়া লক্ষ্মণ ভাণ্ডারী দিগন্তে বিস্তৃত ঐ সবুজ বনানীর ছায়, তরুর শাখায় বসি পাখিরা গান গায়। গাভীগুলি


