খেয়াল রেখো
খেয়াল রেখো:-
আমিও একদিন থেকে যাবো পৃথিবীতে
সে দিন, সারাদিন তুমি থাকবে
আমার সাথে।
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে
আবার অনেক আবেগে কেঁদে ফেলবো
কখনো কখনো।
কখনো রবীন্দ্রনাথ কখনো জীবনানন্দ
কবিতার সাথে ভালোবাসার পঞ্চ ভাষা
মিলে মিশে।
জানালা তোমার আমার পাশে দাঁড়াবে
ফুলে ফুল সেজে যাবে সাত আসমানে
ঈশ্বর প্রেমে।
যুগল, থেকে যাবো এই পৃথিবীতে
ঈশ্বর পাঠান দূত – বনে যায় ধর্ম
ভালোবাসা হবো।
এভাবেই মুহূর্ত, মুহূর্তে মুহূর্তে ঝিলিক
মনের ঝিলিক চোঁখে, মুখে, ঠোঁটে
বাউল বাতাসী।
মান্না, কলিম শরাফী কিংবা বেগম আখতার
গুন্ গুনাবো সারা দিন অথবা আত্মহারা
আমি গাইবো।
অঝোর ধারে, বাইরে বৃষ্টি হবে
আমি তোমাকে গল্প শোনাবো
প্রেমের গল্প।

Related Articles
শান্তির নোবেল
যখন শান্তির নোবেল বাংলাদেশে, তাক লাগালো সবার চোখে ডঃ ইউনুছের ঐ পদক ঘিরে, তখন এটা-সেটা কম বলেনি লোকে তিনি অর্থনীতিবিদ
অমর একুশে – আহমেদ সাবের
জহির রায়হানকে নিবেদিত। তার অমর উপন্যাস, আরেক ফাগুন অনেক বছর আগে পড়া – ঘটনা মনে নেই। শুধু শেষ লাইনটা মনে
আমার বাড়ি স্বর্গ আমার
আমার বাড়ির সারা উঠোন ঢাকা কচি সবুজ ঘাসে। সকাল হলেই ময়না চড়ুই খেলতে রোজই আসে। আমার বাড়ির পেছন ধারে ঐ


