মায়ের কাছে চিঠি

মায়ের কাছে চিঠি

মা তুমি কেমন আছো?
শুধুই জানতে ইচ্ছে করে,
তোমার কথা মনে হলে
চোখের পানি ঝরে।

এখন কেন আমায় ছেড়ে
অনেক দূরে থাকো,
তোমার ছেলে, খায়নি কো ভাত
খবর কি তা রাখো?

আদর করে কোলে নিতে
দুধ-মাখা ভাত খাইয়ে দিতে
ছড়ায় ছড়ায় ঘুম পড়াতে
নামাজ পড়ে দোয়া দিতে।

হারিয়ে গেছে মাগো তোমার
আদর মাখা ছোঁয়া,
মাথার উপর হাত রাখো না
কোথায় পাবো দোয়া।

বাবা বলেছে আসবে তুমি
সুস্থ সবল হয়ে,
তাইতো আমি সকাল-সন্ধ্যা
দাড়াই পথে গিয়ে।

হায়াত মাহমুদ

হায়াত মাহমুদ

হায়াত মাহমুদ


Place your ads here!

Related Articles

অজ্ঞাতনামা

সচরাচর যা হয় মৃত মানুষের চারপাশ থেকে কিছুটা হলেও কান্নার শব্দ শোনা যায় কিছু মৃতের জন্য বিলাপ করা কান্নার রোল

Baba Ke Chilen

বাবা কে ছিলেন!দিলরুবা শাহানা বাবার দাড়ি ছিল না,মসজিদে যান নি কখনোএমন কি জুম্মার নামাজেও যেতে দেখেনি বাবাকে;লাল ঝান্ডার নীচেও দাড়ান

পরদেশী – আহমেদ সাবের

এখানে যতই থাকি, যত না সুখে পরান এসেছি ছেড়ে, মেঘনার বুকে – যেখানে জলের বুকে ভাসিয়ে ভেলা, কেটেছে কিশোর মোর,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment