মায়ের কাছে চিঠি

মায়ের কাছে চিঠি

মা তুমি কেমন আছো?
শুধুই জানতে ইচ্ছে করে,
তোমার কথা মনে হলে
চোখের পানি ঝরে।

এখন কেন আমায় ছেড়ে
অনেক দূরে থাকো,
তোমার ছেলে, খায়নি কো ভাত
খবর কি তা রাখো?

আদর করে কোলে নিতে
দুধ-মাখা ভাত খাইয়ে দিতে
ছড়ায় ছড়ায় ঘুম পড়াতে
নামাজ পড়ে দোয়া দিতে।

হারিয়ে গেছে মাগো তোমার
আদর মাখা ছোঁয়া,
মাথার উপর হাত রাখো না
কোথায় পাবো দোয়া।

বাবা বলেছে আসবে তুমি
সুস্থ সবল হয়ে,
তাইতো আমি সকাল-সন্ধ্যা
দাড়াই পথে গিয়ে।

হায়াত মাহমুদ

হায়াত মাহমুদ

হায়াত মাহমুদ


Place your ads here!

Related Articles

গাঁয়ের মাঝে জোড়া বটতলা

গাঁয়ের মাঝে জোড়া বটতলা লক্ষ্মণ ভাণ্ডারী   গাঁয়ের মাঝে জোড়া বটতলা, শিশুদল করে সকালে খেলা। গাঁয়ে রাঙা পথে ধূলোর পরে,

মায়ের আগমন পদধ্বনি (আগমনী)

মায়ের আগমন পদধ্বনি (আগমনী) লক্ষ্মণ ভাণ্ডারী   বাতাসে শিহরণ পুলকিত অবনী, আসিছেন মহাকালী জগত জননী। পদভারে ধরাধামে কাঁপিছে মেদিনী আসিছেন

ভাইফোঁটা

ভাইফোঁটা লক্ষ্মণ ভাণ্ডারী   ভাইফোঁটা আজি তাই মহা ধূম-ধাম, আনন্দেতে ভরে ওঠে সবাকার প্রাণ। ভায়ের কপালে যদি বোন ফোঁটা দেয়,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment