ঝড়

ঝড়

এমন একটা ঝড় আসুক , আসুক না
নিজের উদাস চুলে আনমনে
আঙুলে জড়িয়ে রচনা করবো কাব্য নয়ত গদ্য,
উড়ে আসো মাতাল বাতাস ,
আসো …আসো না !
ছুঁয়ে দাও হাজার দোলনচাঁপার রুমালী স্পর্শ ভাঁজ করে রেখেছি তর্জনি অনামিকায়
শব্দের ভেতরে শব্দ ।
হৃদপিণ্ডের সেতার একবার বাজাও , বাজাও না ,
শুনো কত গান গেয়েছি এক জীবনে তোমার জন্য ।

প্রতীকী ছবি
Najmin Mortuza

Najmin Mortuza

দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।


Place your ads here!

Related Articles

বাউল গানের আসর

বাউল গানের আসর লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)   গাঁয়ের বাউল পাড়ার মাঠে আজ জমেছে বাউল গানের আসর, মাইকের চোঙা লাগানো

‘Healing’, ‘Mother Nature’ and Other Poems by Rabeah Muzammil

Healing Part of my femininity is taken away Still, you showed me mercy. In a calm healing journey, As I

স্বাধীন ভারতবর্ষ

স্বাধীন ভারতবর্ষ লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)   কত না সংগ্রাম করে পেয়েছি মোদের স্বাধীনতা ভারত মাতাকে মোরা করেছি স্বাধীন।  

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment