by Najmin Mortuza | August 20, 2019 2:36 pm
এমন একটা ঝড় আসুক , আসুক না
নিজের উদাস চুলে আনমনে
আঙুলে জড়িয়ে রচনা করবো কাব্য নয়ত গদ্য,
উড়ে আসো মাতাল বাতাস ,
আসো …আসো না !
ছুঁয়ে দাও হাজার দোলনচাঁপার রুমালী স্পর্শ ভাঁজ করে রেখেছি তর্জনি অনামিকায়
শব্দের ভেতরে শব্দ ।
হৃদপিণ্ডের সেতার একবার বাজাও , বাজাও না ,
শুনো কত গান গেয়েছি এক জীবনে তোমার জন্য ।

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2019/%e0%a6%9d%e0%a6%a1%e0%a6%bc/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.