ঝড়
এমন একটা ঝড় আসুক , আসুক না
নিজের উদাস চুলে আনমনে
আঙুলে জড়িয়ে রচনা করবো কাব্য নয়ত গদ্য,
উড়ে আসো মাতাল বাতাস ,
আসো …আসো না !
ছুঁয়ে দাও হাজার দোলনচাঁপার রুমালী স্পর্শ ভাঁজ করে রেখেছি তর্জনি অনামিকায়
শব্দের ভেতরে শব্দ ।
হৃদপিণ্ডের সেতার একবার বাজাও , বাজাও না ,
শুনো কত গান গেয়েছি এক জীবনে তোমার জন্য ।

Najmin Mortuza
দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।
Related Articles
বর্ণবাদী-সংলাপ
ভাড়াটা মনে হল যুক্তিসংগত,লোকেসনের ব্যাপারে আমার কোন পছন্দ নেই।বাড়ীর মালিক ভদ্রমহিলা জানাল, সে পাশের ফ্লাটেই থাকে।‘ম্যাডাম’, আমি সাবধান করতে চাইলাম।‘আমি
এই গাঁয়ের ছায়া মাটির মায়া
আমার গাঁয়ের পথের বাঁকে আম-কাঁঠালের বন, সবুজ ডাঙায় ফিঙে নাচে, ভরে ওঠে নয়ন মন। ঐ যে দূরে পথের বাঁকে, নদীর
Poem on 26th March
একটি নক্ষত্রের আলোয় ভরা আমার বাংলাদেশ (১৯২০ সালের ১৭ই মার্চ থেকে ১৯৭১’র ২৬শে মার্চ) ১৯২০ সালের ১৭ই মার্চ টুঙ্গীপাড়ায় জন্ম


