লৌহকনিকায় কৃষ্ণকন্যা
সৌন্দর্য্যের বহুমাত্রিক রূপ আছে I Abstractism ফুটিয়ে তুলতে পারে এই সৌন্দর্য I ভয়ানক সুন্দর ধোঁয়াশা প্রকৃতি এবং এক কৃষ্ণ মানবী – বাতাসের প্রেমাস্পর্শে আন্দোলিত কেশ I এর বহুমাত্রিক অর্থ আছে I আমি শুনি অজাগতিক মূর্ছনা আর সৌন্দর্যের বিমূর্ত উচ্ছাস I সৃষ্টির আর সৃষ্টিকর্তার যোগাযোগের নিরন্তন প্রচেষ্টা I আত্মার আলোর সন্ধান I আর আমার লক্ষ্ বছরের আদি পিতা-মাতা কৃষ্ণ অবয়বে প্রকৃতির আরাধনা এবং আনন্দ সঙ্গম I
কৃষ্ণ কালো চোখ,
কৃষ্ণ কেশরাজি,
কৃষ্ণ গাত্রবর্ণ,
কৃষ্ণতিথির কৃষ্ণকন্যা,
কৃষ্ণপক্ষে অপরূপা I
কৃষ্ণকন্যাকে খুঁজি,
কৃষ্ণআত্মায় আলোর সন্ধানে I
কৃষ্ণকন্যার মদির কৃষ্ণআবাহনে,
কৃষ্ণলহরী আদিম কৃষ্ণঅরণ্যে,
কৃষ্ণসুধা অঝোর কৃষ্ণচূড়ায়,
কৃষ্ণবন্যা কৃষ্ণ সাগরসঙ্গমে I
নাজরে সোবহান কামরান
৩১/১২/১৮
Related Articles
গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) আমার গাঁয়ে সবুজ ছায়ে ছোট ছোট মাটির ঘর, আমার গাঁয়ে পথের বাঁয়ে
পূজোর মেলায়
পূজোর মেলায় লক্ষ্মণ ভাণ্ডারী সাঁঝের বেলায় পূজোর মেলায় চলিছে সার্কাস খেলা, মেলার ভিড়ে বন্ বন্ করে ঘুরিছে নাগর দোলা।
Beautifully Scarred
I am a mark of historya mark of what once was. I am a woman with wound so deepand wound


