বিষণ্ণ শহরের পথে
এ শহরে আমার কোনো বন্ধু নেই!
অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।
বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি,
তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
কেবল একরাশ ক্লান্তির!
এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা নেই।
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি।
এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।
এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে।
বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত।
এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা।
আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে।
যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত,
হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীপন যাপন,
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?

Related Articles
কাদের জন যুদ্ধ
যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ ঘুমন্ত পাখির জন্য নয় যুদ্ধ , উড়ন্ত পাখির জন্য যুদ্ধ । নিজের জন্য নয় যুদ্ধ, জাতির জন্য
বাংলা মাসের কবিতা
বৈশাখ মাসে ঝড় আসে রোজ বিকেল হলে পরে, জ্যৈষ্ঠমাসে আমের গন্ধে গোটা পাড়া ওঠে ভরে। আষাঢ় মাসে বর্ষা নামে, জল
প্রভাত সন্ধ্যা ও রাতের আকাশ
কান পেতে শুনি আমি রাখালিয়া বাঁশির সুর সবুজ মাঠের আলে বসে বসে। প্রাচীন বটের শাখে প্রভাত পাখিরা ডাকে, পাতাগুলি ঝরে


