ধূসর স্বপ্নেরা
পড়ন্ত এক শেষ বিকেলে,
অদ্ভুত এক সাধ জাগলো মনে।
ইচ্ছে হল পরী হবো, সাদা পরী।
গায়ে জড়াবো সাদা মেঘের শাড়ি,
এলো চুলে পরবো সাদা চেরি।
কানে পরবো দোলনচাঁপার দুল,
হাতে-গলায় সুরভিত বেলী।
এমন সময় হঠাৎ দেখি,
কোত্থেকে এক মেঘের টুকরো
মুগ্ধ চোখে তাকিয়ে থেকে
বলল শেষে, ‘যাবে আমার সাথে?’
স্তব্ধ আমি হতবাক,
একেবারেই নির্বাক;
ভুলেই গেছি শুধোতে তাকে,
‘কোথায় নেবে এই আমাকে?’
হাতটা শুধু বাড়িয়ে দিলাম,’চল’।
যেইনা আমি উড়তে যাবো,
মেঘকুমারের হাতটা ধরে,
অমনি দেখি,
পথ আগলে দাঁড়িয়ে আছে
মেঘের মতই শুভ্র-সাদা
অসংখ্য সব কাশফুলের সারি।
স্নিগ্ধ হেসে বলল ওরা,
‘ওরে সাদা পরী,
আমরা হেথা তোমার জন্যে,
চল মোদের বাড়ি।

Related Articles
অন্তর্যামী কি তা জানে
গভীর রাতের কান্না কি কান্নাদাতা দেখে? তখন বুক টা ভারী হয়ে যায়! অন্তর্যামী কি তা জানে? সবকিছুই অসম্ভব, জেনেও কেউ
ক্ষুধিত মানব
ক্ষুধিত মানব কালের শেষ বুঝি অনাগত; তারি প্রতিধ্বনি চারিদিক মৃত্যু আজ তাড়া করে প্রত্যহ;বাস্তুহারা সর্বদিক কোথাও একটু প্রশান্তি পাই না;নিরন্ন
Poem: For God Sake…
For god sake Let the birds fly above, For god sake Let the timid speakup, For god sake Let joy


