সময়

সময়

হঠাৎ কোন আকাশে উড়ে গেল আমার পালিতা পাখি দল
কথা তো অনেক দিয়েছিল ফিরে আসবে আজ অথবা কাল
স্বপ্নের শহরে বিনা পাখি গানে উষ্ণ হয় না
জমাট বাঁধা মন তাপ
ধৈর্যের গাছে ঝুলে থাকা বন্ধ্যত্ব ঘুচাবার ঘন্টা আড়াল করে যৌনপ্রহারের শব্দ
খাঁচ ভাঙ্গা দেহে প্রসাধন প্রলেপ লেপে
মিথ্যে সুন্দরী হওয়ার ভান কেবল চোখ জলে থৈ থৈ ভাসে
হে সময়ের সমুদ্র তোমার ঢেউ তাড়ালে
ভাসিয়ে দেবো বাকী আয়ুটুকু
যদিও আমি কোন রাজ্যের রানী নই
হাতে নেই অজস্র প্রাচুর্য
দিন ভালো হলে এবার যাত্রী হবো আরব সাগরী !

Najmin Mortuza

Najmin Mortuza

দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।


Place your ads here!

Related Articles

হয়ত কোনদিন

হয়ত কোনদিন দেখা হয়ে যাবে তোমার আমার চির চেনা পথে । কোন এক বৈশাখের রমনার বটমূলে অথবা ষ্টেশনে আছি একই

নরেন্দ্রের প্রতি

লক্ষ্য যদি হয় কারো স্থির নিখাদ কর্মে না থাকে যদি ক্লান্তি অবসাদ পূর্ণ তবে হয় তার সেই আহ্লাদ যত না

অন্তর্যামী কি তা জানে

গভীর রাতের কান্না কি কান্নাদাতা দেখে? তখন বুক টা ভারী হয়ে যায়! অন্তর্যামী কি তা জানে? সবকিছুই অসম্ভব, জেনেও কেউ

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment