অজ্ঞাতনামা
সচরাচর যা হয়
মৃত মানুষের চারপাশ থেকে কিছুটা হলেও কান্নার
শব্দ শোনা যায়
কিছু মৃতের জন্য বিলাপ করা কান্নার রোল উঠে
কারো জন্যে কিছুটা চাপা
কারো চারপাশে বাতাসটা থমকানো
কারোটায় একটু -আধটু উহ আহঃ
আশ্চর্য তেমন কিছুই হচ্ছিলোনা সেখানে
সবাই ঝুকে কি যেন খুঁজছিলো
অথবা মেলাচ্ছিলো !
কিন্তু কোনো শোক দেখা গেলোনা শেষে
আশ্চৰ্য ওখানে একজন “মানুষের” লাশ ছিল
জীবিত মানুষের কাছে সমবেদনা পাওয়ার জন্য
এটা বোধকরি তেমন বৈশিষ্টই না
তাই বুঝি ঝুঁকে পরে শোকাগ্রস্থ হওয়ার মতো
কেউ কোনো মিল ই পেলোনা !
[ওয়াহিদা নীরা]
Related Articles
রায় ষ্টুডিও
যেদিন তুমি বললে,”চলে যাচ্ছি”বুকের ভেতর হুড়মুড় করে ভেঙে পড়লো কিছু একটা ।নদীর পাড় কি এমনি ভেঙে পরে তারপর সব শুনশান
বিষণ্ণ শহরের পথে
এ শহরে আমার কোনো বন্ধু নেই! অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই। বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস
দেশ আমার, মাটি আমার
ভারত আমার জন্মভূমি, এই দেশ আমার মাতৃভূমি, স্বদেশ আমার ভারতবর্ষ, জননী আমার বঙ্গ ভূমি। এই মাটিতে জন্ম আমার আমি দেশকে


