অজ্ঞাতনামা
সচরাচর যা হয়
মৃত মানুষের চারপাশ থেকে কিছুটা হলেও কান্নার
শব্দ শোনা যায়
কিছু মৃতের জন্য বিলাপ করা কান্নার রোল উঠে
কারো জন্যে কিছুটা চাপা
কারো চারপাশে বাতাসটা থমকানো
কারোটায় একটু -আধটু উহ আহঃ
আশ্চর্য তেমন কিছুই হচ্ছিলোনা সেখানে
সবাই ঝুকে কি যেন খুঁজছিলো
অথবা মেলাচ্ছিলো !
কিন্তু কোনো শোক দেখা গেলোনা শেষে
আশ্চৰ্য ওখানে একজন “মানুষের” লাশ ছিল
জীবিত মানুষের কাছে সমবেদনা পাওয়ার জন্য
এটা বোধকরি তেমন বৈশিষ্টই না
তাই বুঝি ঝুঁকে পরে শোকাগ্রস্থ হওয়ার মতো
কেউ কোনো মিল ই পেলোনা !
[ওয়াহিদা নীরা]
Related Articles
পূজো আসে ঐ
পূজো আসে ঐ লক্ষ্মণ ভাণ্ডারী শরতের সাদামেঘ আকাশেতে ভাসে, লাফায় গঙ্গাফড়িং উঠোনের ঘাসে। শিশির ভেজানো ঘাসে সোনা রোদ ঝরে,
আমার গাঁয়ের মুক্ত গগনে
আমার গাঁয়ের মুক্ত গগনে লক্ষ্মণ ভাণ্ডারী আমার গাঁয়ের মুক্ত গগনে পাখি উড়ে ডানা মেলে, আমার গাঁয়ে বটের ছায়ায় ছোট
তোমার কথা
তোমার কথা:- তোমার কথা মনে হলেইআপনা আপনিই হেসে উঠেডাক্তার বাড়ির রক্তিম, রক্ত জবা গুলি! শরীর দুলিয়ে হাসতে থাকেদুধে ভাতে খাবার


