মন্দ হবে না
ভোরের আলোয়, আলতো রোদে
মাঝখানে রং চা
তুমি আমি, মুখুমুখী
খুব মন্দ হবে না!
হাতটি ধরা, তুমি আমি
চোখে, নরম আলো ভাসে
হেঁটেই চলি, খালি পায়ে
ভোরের শিশির ধোয়া ঘাসে
হেটে হেঁটেই, নদীর কূলে
ওপাড় বাঁধা নাহ (নৌকা)
তুমি আমি , জিরিয়ে নিবো
খুব মন্দ হবে না!
অচিন গাঁয়ের, অচিন মানুষ
খুব চেনা চলার ধরণ
অবাক চোখে, তাকিয়ে থাকে
লাজুক লাজুক মন।
আমি হাসি, তুমিও হাসো
মেলে সব হাসিদের ডানা
পথের ফুলের, তাকিয়ে থাকা
খুব মন্দ হবে না!
খুঁজবো দুজন, জোনাক আলো
সেই মনের প্রজাপতি
হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো
হারিয়ে যাওয়া নদী
তুমি আমি, পেয়েই যাবো
পথিক পথের ঠিকানা
তোমার আমার স্বপ্নে বাধা
খুব মন্দ হবে না!
ক্যানবেরা
২৬/০৯/২০১৭
Related Articles
রাতারাতি অচল টাকা
রাতারাতি অচল টাকা লক্ষ্মণ ভাণ্ডারী আজব দেশের গজব মন্ত্রী, এক এমনি মজার কল, পাঁচশো, হাজার, টাকার নোট, এবার হবে
Baba Ke Chilen
বাবা কে ছিলেন!দিলরুবা শাহানা বাবার দাড়ি ছিল না,মসজিদে যান নি কখনোএমন কি জুম্মার নামাজেও যেতে দেখেনি বাবাকে;লাল ঝান্ডার নীচেও দাড়ান
সবাই পাবে প্রাপ্য টাকা
সবাই পাবে প্রাপ্য টাকা লক্ষ্মণ ভাণ্ডারী কিসের নেশায় মানুষেরা লাইন লাগায় ব্যাঙ্কে এসে, মানুষ পাগল টাকার তরে, পায় না


