মন্দ হবে না

মন্দ হবে না

ভোরের আলোয়, আলতো রোদে
মাঝখানে রং চা
তুমি আমি, মুখুমুখী
খুব মন্দ হবে না!

হাতটি ধরা, তুমি আমি
চোখে, নরম আলো ভাসে
হেঁটেই চলি, খালি পায়ে
ভোরের শিশির ধোয়া ঘাসে

হেটে হেঁটেই, নদীর কূলে
ওপাড় বাঁধা নাহ (নৌকা)
তুমি আমি , জিরিয়ে নিবো
খুব মন্দ হবে না!

অচিন গাঁয়ের, অচিন মানুষ
খুব চেনা চলার ধরণ
অবাক চোখে, তাকিয়ে থাকে
লাজুক লাজুক মন।

আমি হাসি, তুমিও হাসো
মেলে সব হাসিদের ডানা
পথের ফুলের, তাকিয়ে থাকা
খুব মন্দ হবে না!

খুঁজবো দুজন, জোনাক আলো
সেই মনের প্রজাপতি
হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো
হারিয়ে যাওয়া নদী

তুমি আমি, পেয়েই যাবো
পথিক পথের ঠিকানা
তোমার আমার স্বপ্নে বাধা
খুব মন্দ হবে না!

ক্যানবেরা
২৬/০৯/২০১৭

Shahadat Manik

Shahadat Manik

Writer, poet, lyricist and social activist.


Place your ads here!

Related Articles

প্রয়োজন – অপ্রয়োজন

অপ্রয়োজনীয় কথা কাজ আছে যত মনে সময় থাকতে সেরে নাও, রেখো না গোপনে এগুলোই তোমাকে করবে হয়তো অমর অক্ষয় বড়

Shahadat Manik's Anu Kobita

আমিহয়ত অন্ধকার থেকেইবলেছি তোমায়;হয়ত আমায় দেখনিকোন সরল রেখায়। মানুষযে খান থেকে চেনা যায়কোন মুখকোন শরীরী আত্মা। আলোআমার তো তা ছিল

গাহি মানুষের জয়গান

­­­­­গাহি মানুষের জয়গান লক্ষ্মণ ভাণ্ডারী   গাহি মানুষের জয়গান, মানুষই সুর মানুষই অসুর, মানুষই ভগবান।   মানুষের সেবা করলে পরে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment