আবর্তিত জীবন
তোমার জন্য কবিতাখানি
তুমি – তনয়া, রমণী, নারী।
তোমারই শরীরখানি
কত উপাদেয় উপকরণ
শত কবিতা, গল্প কিংবা চিত্রাঙ্কন
অথবা কোনো উপন্যাসের নিপুণ বর্ণন!
থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স
মেপে দেয়া ছকে কী অপরূপ!
সে মতে তোমারও নিজেকে গড়া
প্রিয় পুরুষ চক্ষুর প্রিয় হওয়া!
হাজার তৃষিত দৃষ্টির
উন্মাদনায় ছোঁড়া কলুষিত পঙ্কিলতা
সে কালি লাক্স সাবানে ওঠে না।
অথবা কোনো রনাঙ্গনে
লালসার আহ্বানে – তোমাকেই কাম্য।
তুমি নারী তনু সৌন্দর্যে বিকশিত
পূজিত, ধন্য।
Related Articles
একটুকুখানি আলোর খোজে
কবিতাটি আউডার লেন্ড মেমোরিয়াল কমিটি আয়োজিত মাস ব্যাপি ফিল্ম ফেসটিভালের সমাপনি অনুষ্ঠানের জন্যে তাৎক্ষনিক বিশেষভাবে লেখা হয়েছিল। অনুষ্ঠানের মাত্র দ’ঘন্টা
বৈশাখ বন্দনা
এসো হে বৈশাখ এসো, এসো আজি এ ধরায়, বৈশাখের দাবদাহে প্রাণ কেঁদে মরে মরুতৃষায়। শোকাকুল মানব ত্রাহি ত্রাহি রবে করয়ে
বিসর্জ্জনে ঘুম
তিনশো চৌষট্টিতম ঘুম বিসর্জ্জনের রাতেও তুমি এলে,মস্তিষ্কের শিরায় শিরায় জানান দিয়ে! ঠিক তিনশো চৌষট্টি দিন, ছেড়ে দিলাম তোমায় কিনবা উল্টো



