আবর্তিত জীবন
তোমার জন্য কবিতাখানি
তুমি – তনয়া, রমণী, নারী।
তোমারই শরীরখানি
কত উপাদেয় উপকরণ
শত কবিতা, গল্প কিংবা চিত্রাঙ্কন
অথবা কোনো উপন্যাসের নিপুণ বর্ণন!
থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স
মেপে দেয়া ছকে কী অপরূপ!
সে মতে তোমারও নিজেকে গড়া
প্রিয় পুরুষ চক্ষুর প্রিয় হওয়া!
হাজার তৃষিত দৃষ্টির
উন্মাদনায় ছোঁড়া কলুষিত পঙ্কিলতা
সে কালি লাক্স সাবানে ওঠে না।
অথবা কোনো রনাঙ্গনে
লালসার আহ্বানে – তোমাকেই কাম্য।
তুমি নারী তনু সৌন্দর্যে বিকশিত
পূজিত, ধন্য।
Related Articles
শৈশব নদ
মনের মাজে জেগে ওঠে, রূপসী পরিবেশ । শৈশব সেই গোমতী নদী , কুমিল্লাতে বেশ । নদীর মাজে নৌকা দোলে, কোমল
দেবীর বোধন
দেবীর বোধন লক্ষ্মণ ভাণ্ডারী দেবীপক্ষে দুর্গাপূজা ভারি ধূম পড়ে, ঢাক ঢোল কাঁসি বাজে দেবীর মন্দিরে। দর্শনার্থীদের ভিড় রাতে আলো
Baba Ke Chilen
বাবা কে ছিলেন!দিলরুবা শাহানা বাবার দাড়ি ছিল না,মসজিদে যান নি কখনোএমন কি জুম্মার নামাজেও যেতে দেখেনি বাবাকে;লাল ঝান্ডার নীচেও দাড়ান



