আবর্তিত জীবন
তোমার জন্য কবিতাখানি
তুমি – তনয়া, রমণী, নারী।
তোমারই শরীরখানি
কত উপাদেয় উপকরণ
শত কবিতা, গল্প কিংবা চিত্রাঙ্কন
অথবা কোনো উপন্যাসের নিপুণ বর্ণন!
থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স
মেপে দেয়া ছকে কী অপরূপ!
সে মতে তোমারও নিজেকে গড়া
প্রিয় পুরুষ চক্ষুর প্রিয় হওয়া!
হাজার তৃষিত দৃষ্টির
উন্মাদনায় ছোঁড়া কলুষিত পঙ্কিলতা
সে কালি লাক্স সাবানে ওঠে না।
অথবা কোনো রনাঙ্গনে
লালসার আহ্বানে – তোমাকেই কাম্য।
তুমি নারী তনু সৌন্দর্যে বিকশিত
পূজিত, ধন্য।
Related Articles
মেঘবতীর সূচনা
“সাবধানে থেকো! বেশি করে পানি খাবে। আর সিগারেটটা একটু কমিয়ে দিও।” জানো মেঘ, কয়েকটা হৃদ স্পন্দন সেখানেই হারিয়ে ফেলেছিলাম। এভাবে
আমাদের মাতৃভাষা
আমাদের মাতৃভাষা
আব্দুল মান্নান মল্লিক
ঝরে পড়া পুষ্প পাপড়ি,
তাইতো আজ রাস্তায় গড়াগড়ি।
কি মূল্য আছে বল! তোমাদের কাছে,
অধুনা এই নতুন সমাজে।
গজিয়ে ওঠা সবুজ পত্রে
নতুনের স্বাদে ও গন্ধে।
লিপিবদ্ধ হয়ে গেছে নতুন পাতায়,
ভরিয়াছে বৈদেশিক শব্দে।
ছিল কি খুব বেশী প্রয়োজন?
তবে কেন এত আয়োজন?
নাট্য গল্প…
ক্লান্ত সূর্য ডোবে দিনের শেষে
ফুল বাগিচায় ফুটেছে ফুলকলি অরুণ তপন পূব গগনে হাসে, ভোরেরবেলা ঝরে রাতের শিশির উঠোনের ঐ কচি সবুজ ঘাসে। দিঘির জলে



