নাগরিক জীবনের ক্যানভাস
নাগরিক জীবনের ব্যস্ততা পিছনে ফেলে
পথ যখন শেষ হয় ঘন সবুজ বনের আড়ালে।
যেখানে চুপচাপ বসন্তের বিকেল হলুদ থেকে লাল,লাল থেকে জাম রং হয়।
নীলাভ অন্ধকার নিয়ে রাত আসে
আকাশে দেখা দেয় রুপার জামবাটি চাঁদ
সেই চাঁদের আলো আর ক্যানোলার সুবাসের সাথে ভেসে আসে হ্রেষাধ্বনি।
থেকে থেকে বেজে উঠে ঝিঁঝিঁদের এস্রাজ।
টুপটাপ খসে পরে খয়েরি জলপাইপাতা
নক্ষত্রের আলো ধীরে অতি ধীরে ম্লান হয়ে আসে!
কুয়াশারা দু:খের দহনে শিশির হয়
সেই সব বসন্তের রাত আমার চোখের পাতায় স্থির হয়ে থাকে-
আমি আমাতে হারাই।

Related Articles
পূজোর বাজার
পূজোর বাজার লক্ষ্মণ ভাণ্ডারী পূজোর সময় এলো কাছে, আনন্দে তাই ঢাকীরা নাচে, ঢাক বাজে, বাজে পূজোর সানাই। কচি
হয়ত কোনদিন
হয়ত কোনদিন দেখা হয়ে যাবে তোমার আমার চির চেনা পথে । কোন এক বৈশাখের রমনার বটমূলে অথবা ষ্টেশনে আছি একই
অনু গল্প: ডাকাতিয়া
সিমছাম, সুন্দর নিরীহ গ্রাম। যে দিকে চোখ যাবে, সবুজ আর সবুজ; চোখ জুড়ানো সবুজ চারিদিকে। আর সাথে আছে সরল প্রাণ


