নাগরিক জীবনের ক্যানভাস

নাগরিক জীবনের ক্যানভাস

নাগরিক জীবনের ব্যস্ততা পিছনে ফেলে

পথ যখন শেষ হয় ঘন সবুজ বনের আড়ালে।

যেখানে চুপচাপ বসন্তের বিকেল হলুদ থেকে লাল,লাল থেকে জাম রং হয়।

নীলাভ অন্ধকার নিয়ে রাত আসে

আকাশে দেখা দেয় রুপার জামবাটি চাঁদ

সেই চাঁদের আলো আর ক্যানোলার সুবাসের সাথে ভেসে আসে হ্রেষাধ্বনি।

থেকে থেকে বেজে উঠে ঝিঁঝিঁদের এস্রাজ।

টুপটাপ খসে পরে খয়েরি জলপাইপাতা

নক্ষত্রের আলো ধীরে অতি ধীরে ম্লান হয়ে আসে!

কুয়াশারা দু:খের দহনে শিশির হয়

সেই সব বসন্তের রাত আমার চোখের পাতায় স্থির হয়ে থাকে-

আমি আমাতে হারাই।

প্রতীকী ছবি

পূরবী পারমিতা বোস

পূরবী পারমিতা বোস


Place your ads here!

Related Articles

নিন্দিত কন্টকে নন্দিত কুসুম

নিন্দিত কন্টকে নন্দিত কুসুম আহা সুন্দর! হেরি সানন্দ পুলকে সৃজিত অম্বরে নির্জন নিঝুম আবির্ভাব অন্ধকার নিরালোকে। ভাবনার জোনাকি আলো  পথ

Jadu-Madhu Hatta

যাদু-মধুর হাট্টানজরুল ইসলাম হাববিী তুমি যদি হও ভাই ছাত্রনতুবা কোন রকম ছাত্রী,ধরাকে সরা জ্ঞান করিয়াপাল্টাতে পারো দিন রাত্রি। আদায় হয়

ঝড়

এমন একটা ঝড় আসুক , আসুক না নিজের উদাস চুলে আনমনে আঙুলে জড়িয়ে রচনা করবো কাব্য নয়ত গদ্য, উড়ে আসো

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment