বসন্ত আগমনী

বসন্ত আগমনী

যখন থামবে সব 
আনন্দ কলরব 
প্রাণের যত সাধ , মনের অনুপম সাজ!

নিজকে গুটিয়ে নিব 
নাহয় শামুক হবো !
খুঁজবো না আর সাড়া তোমার দোসর।

এখন বাড়াও হাত 
বাঁকা সে মেঠোপথ 
জমেছে ধূলো পায়ে,চোখের কার্নিশে।

বেহিসেবে বেলা চলে 
শূন্যতার ফাঁক গলে 
অপূর্নতার ঝাঁপি তাই উঠিছে ফুলি ফাঁপি!

সুখের অন্বেষণে 
জীবনের সন্ধিক্ষণে
অবশেষ দিনশেষে কিছুই কি আর মেলে !

অকস্মাৎ দেখা হলে
হিসেব মিলিয়ে ফেলে
ময়ূর পেখম মেলে ,বসন্ত এসে যাবে এপারে এবার !!

প্রতীকী ছবি
Shahnaz Perveen

Shahnaz Perveen

আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।


Place your ads here!

Related Articles

Kobita: Jibon hin beche thaka

জীবনহীন বেচে থাকা কষ্টটা দিন দিন বেড়েই চলেছে কষ্টের ক্ষতটা এখন অনেক বড়কোনভাবেই তা মেরামত করবার না. যখন কষ্টটা প্রথম

একটুকুখানি আলোর খোজে

কবিতাটি আউডার লেন্ড মেমোরিয়াল কমিটি আয়োজিত মাস ব্যাপি ফিল্ম ফেসটিভালের সমাপনি অনুষ্ঠানের জন্যে তাৎক্ষনিক বিশেষভাবে লেখা হয়েছিল। অনুষ্ঠানের মাত্র দ’ঘন্টা

কালী কপালিনী (দেবী স্তুতি)

কালী কপালিনী (দেবী স্তুতি) (শংখধ্বনি ও ঢাকের বাদ্য সহ কাঁসর-ঘন্টাধ্বনি) (গীত) ঔঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment