বসন্ত আগমনী

by Shahnaz Perveen | August 27, 2019 9:34 am

যখন থামবে সব 
আনন্দ কলরব 
প্রাণের যত সাধ , মনের অনুপম সাজ!

নিজকে গুটিয়ে নিব 
নাহয় শামুক হবো !
খুঁজবো না আর সাড়া তোমার দোসর।

এখন বাড়াও হাত 
বাঁকা সে মেঠোপথ 
জমেছে ধূলো পায়ে,চোখের কার্নিশে।

বেহিসেবে বেলা চলে 
শূন্যতার ফাঁক গলে 
অপূর্নতার ঝাঁপি তাই উঠিছে ফুলি ফাঁপি!

সুখের অন্বেষণে 
জীবনের সন্ধিক্ষণে
অবশেষ দিনশেষে কিছুই কি আর মেলে !

অকস্মাৎ দেখা হলে
হিসেব মিলিয়ে ফেলে
ময়ূর পেখম মেলে ,বসন্ত এসে যাবে এপারে এবার !!

প্রতীকী ছবি

Source URL: https://priyoaustralia.com.au/literature/2019/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%97%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%80/