বিসর্জ্জনে ঘুম
তিনশো চৌষট্টিতম ঘুম বিসর্জ্জনের রাতেও
তুমি এলে,মস্তিষ্কের শিরায় শিরায় জানান দিয়ে!
ঠিক তিনশো চৌষট্টি দিন,
ছেড়ে দিলাম তোমায় কিনবা উল্টো করে তুমি আমায়,
আসলে দুজনেই দুজনকে ছেড়ে দিলাম।
যখন চোখের মুগ্ধতায় জমে গেছে নিত্য অভ্যস্ততা,
তারপর ও বেশ কিছুদিন টেনে গিয়েছি আমরা আমাদের,
তারপর আর কাটতেই চাইতো না,
রাজ্যের ঘুম জমেছিলো চোখে, ইথারে ভাষাহীন সময়!
ফেলাফেলি যখন চুড়ান্ত,
একদিন ঠিক ছাতিমের তলে নারকেল পাতার আংটিটা ফেরত দিয়ে পিছনে ফিরে তাকাইনি কেউ!
সেই থেকে আজ নিয়ে তিনশো চৌষট্টি দিন,
তোমাকে বিসর্জ্জনের সাথে বিসর্জ্জিত হলো ঘুম,
তুমি ফিরে না গিয়ে গেঁথে গেলে মগজে, শিরায় শিরায়।
আমার ঘুম বিসর্জ্জন কিনবা বিসর্জ্জনের ঘুমে
তুমি বসতি করে নিয়ে জানিয়ে দিলে
প্রেমিকারা কখনও ছেড়ে যায় না।
প্রেমিকা মাত্র অবিনশ্বর হয়!

Related Articles
অপেক্ষা আর অন্ধপ্রেম
অপেক্ষা আর অন্ধপ্রেম হাঁটি হাত ধরে তোমার একটামাত্র শব্দ “ভালো লেগেছে “ অনেক গুলো শব্দের দিকে ঠেলে দিলো ভাঙ্গলো ইনবক্সের
এই পৃথিবীর ধুলার মাঝে – আহমেদ সাবের
এই পৃথিবীর ধুলার মাঝে লক্ষ প্রানের কান্না বাজে তুমি কি গো শুনতে পাও শুনতে? আমি তো চাই পথে পথে পাড়ি
রাজনীতিঃ বাংলাদেশ ই-ষ্টাইল
মিষ্টি মিষ্টি কথা ইষ্টিকুটুম লুট-পাটের চিন্তায় নেই যে ঘুম, এত বছর পরে ক্ষমতায় ফিরে মন যে চায় ধন, সম্পদ, হিরে!



Congratulations bondhu ! Khub valo lagllo