অমর একুশ
ভালোবাসার একুশ তুমি
সংখ্যা নও শুধু, তারিখও নও
রক্ত টগবগ করা উন্মাদনা তুমি
ফেস্টুন হাতে ফ্যাশন নও
ভাষাকে ধারণ করবার চেতনা তুমি
মিশ্র ভাষার কালিমা নও
শহীদের রক্তে লাল রাস্তার পিচ তুমি
জুতো পা বেদীতে রাখা নির্লজ্জতা নও
মায়ের বুলি আওড়ানো সুখ তুমি
উর্দু হিন্দির বাজারের কাটতি নও
বিশ্বের কাছে গর্ব করবার রাজকাহিনী তুমি
তবু কেন নিজ সন্তানের অবজ্ঞায়
নিজ মাটিতেই মুখখানি ঢেকে রও?
সন্তানহারা মায়ের চোখে ঝিলিক দেয়া আলো
আজ সর্বাঙ্গে মেখে নাও।
ছবিঃ মোঃ ইয়াকুব আলী

Related Articles
পূজোর খুশিতে
পূজোর খুশিতে লক্ষ্মণ ভাণ্ডারী সবুজ ঘাসের আগায় জমে নিশির শিশির, গাছে গাছে পাখি সব করে কিচির মিচির। গাঁয়ের
ভালোবাসাময় জীবন
যারা পাশে থাকার থাকবে হোক না অনেক খারাপ সময়ে যারা ভালোবাসার বাসবে হোক না অনেক কিছুই জীবনে যারা বিশ্বাস রাখার রাখবে হোকনা সেটা যতই কষ্টের যারা
এমন কি কথা ছিল?
চোখের আড়াল হবে, আমি ভুলে যাবএমন কি কথা ছিল? সাত সাগর আর তের নদীর উপরযে আকাশ যান দেখছ আজ সেটি


