ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের পিঠা মেলা ৫ই আগস্ট ২০১৮
বাঙালী সমাজের সবচেয়ে আকর্ষণীয় খাদ্যাভ্যাস আমাদের চিরায়ত পিঠাপুলি। ক্যাম্বেলটাউন বাংলা স্কুল এই প্রবাসেও আমাদের ঐতিহ্যের অংশ এই পিঠার স্বাদ সবাইকে দিতে আগ্রহী । আর তাই প্রতি বছরের মত এবারও বাংলা স্কুল আয়োজন করতে যাচ্ছে বহু প্রতিক্ষিত পিঠা মেলা।
তারিখ: ৫ই আগস্ট রবিবার
সময়: সকাল ১০টা
স্থান: ৮ বেনহাম রোড
মিন্টো (দি গ্রেঞ্জ পাবলিক স্কুল )
পিঠা মেলার পুরো সময় জুড়ে থাকবে স্কুলের ছাত্রছাত্রী এবং সিডনির সনামধন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সার্বিক উন্নয়নে তহবিল সংগ্রহের এই মহতী আয়োজন উপস্থিত থেকে পিঠার স্বাদ গ্রহণ করতে সবাইকে বিনীত অনুরোধ করা যাচ্ছে।
Kazi Ashfaq Rahman
ছেলেবেলা থেকেই শান্তশিষ্ট ছিলাম বলে আমার মায়ের কাছে শুনেছি। দুষ্টুমি করার জন্য যে বুদ্ধিমত্তার প্রয়োজন তা নিশ্চয়ই আমার ছিল না। আমার এই নিবুর্দ্ধিতা একসময় আমার মাকে ভাবিয়ে তুলেছিল। তিনি হয়তো ভেবেছিলেন আমার এই ছেলে জীবনে চলবে কি করে। এখন যেভাবে চলছি তাতে কোনও আক্ষেপ নেই। ভালই তো আছি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যে অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারাকে জীবনের বড় অর্জন বলে মনে করি। আমার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী, আমার শত বোকামী, আলসেমী আর বৈষয়িক না হওয়াকে প্রকারান্তরে প্রশ্রয় দেওয়াতে আমার আর মানুষ হয়ে ওঠা হয়নি। আমার দুই সন্তান, আমি চাই তারা আমার মত বোকাই থেকে যাক কিন্তু আলোকিত মানবিক মানুষ হোক যা আমি হয়তো হতে পারিনি।
Related Articles
নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব উত্থাপিত
নিজস্ব প্রতিনিধিঃ ১৫ই মার্চ, বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলস স্টেট পার্লামেন্টের নিম্নকক্ষ্যে স্টেট গভর্নমেন্ট কর্তৃক ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
HABIB WAHID Musical Night in Sydney
Saturday, July 8 at 6:30 PM – 11:30 PM Marana Auditorium, 16 Macmahon Street, Hurstville, New South Wales, Australia 2220
সিডনির নীপবন পল্লীতে আমাদের প্রাণের বিজয়মেলা
‘শতফুল প্রস্ফুটিত হোক’ এই শ্লোগানকে সামনে রেখে প্রথমে জাতীয় সঙ্গীত এবং “এসো পুষ্পিত পল্লবে এসো শাপলা শালুক ঝিলে”এই থিম সঙ্গীত



