by Kazi Ashfaq Rahman | June 24, 2018 8:13 pm
বাঙালী সমাজের সবচেয়ে আকর্ষণীয় খাদ্যাভ্যাস আমাদের চিরায়ত পিঠাপুলি। ক্যাম্বেলটাউন বাংলা স্কুল এই প্রবাসেও আমাদের ঐতিহ্যের অংশ এই পিঠার স্বাদ সবাইকে দিতে আগ্রহী । আর তাই প্রতি বছরের মত এবারও বাংলা স্কুল আয়োজন করতে যাচ্ছে বহু প্রতিক্ষিত পিঠা মেলা।
তারিখ: ৫ই আগস্ট রবিবার
সময়: সকাল ১০টা
স্থান: ৮ বেনহাম রোড
মিন্টো (দি গ্রেঞ্জ পাবলিক স্কুল )
পিঠা মেলার পুরো সময় জুড়ে থাকবে স্কুলের ছাত্রছাত্রী এবং সিডনির সনামধন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সার্বিক উন্নয়নে তহবিল সংগ্রহের এই মহতী আয়োজন উপস্থিত থেকে পিঠার স্বাদ গ্রহণ করতে সবাইকে বিনীত অনুরোধ করা যাচ্ছে।
[1]পিঠা মেলার পোস্টার
Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2018/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-3/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.