বাংলাদেশ সোসাইটি অফ সিডনী এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অফ সিডনী (বি ডি এস এস) এর বার্ষিক সাধারণ সভা ‘২০১৫ গত ২রা আগস্ট রবিবার অনুষ্ঠিত হয়েছে । রকডেল পাবলিক স্কুলে সুস্বাদু দুপুরের খাবারের পর পরই শুরু হয়েছিল এই সভা। সভাপতি জনাব সহেলুর রহমানের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। শুরুতেই জনাব জামাল আহমেদ কোরআন তেলাওয়াত করেন দুপুর বারটা ত্রিশ মিনিটে। জনাব সভাপতি উপস্থিত সকল মেম্বার দের শুভেচ্ছা জানিয়ে দিনের কার্যক্রম শুরু করেন।
এরপর বি ডি এস এস এর সাধারণ সম্পাদক জনাব আবু হাসানাত লিটন গত বছরের সমস্ত কার্যক্রম বিষদ ভাবে লিখিত আকারে তুলে ধরেন এরপরই কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ ফারুক পেশ করেন গত বছরের আর্থিক হিসাব-নিকাশ। পর পর দুটি পর্বে উপস্থিত সদস্যরা আলোচনাতে অংশ নেন। প্রথম পর্বের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব শহীদুজ্জামান আলো।
দ্বিতীয় পর্বে শুরু হয় আগামী ২০১৫ -২০১৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচন । গোপনীয় ব্যালট এর মাধ্যমে উপস্থিত সভ্যগন তাঁদের ভোট প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন জনাব শফিক সেলিম এবং তাঁকে সহযোগিতা করেন জনাবা আফসানা বিলকিস ও জনাবা আঞ্জুমানারা জামান।
এবারের নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ১১ জন এবং গত ১৬ই আগস্ট কার্যকরী কমিটির প্রথম সভায় বাকি ২ জন সদস্য কে কো-অপট করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নব নির্বাচিত কমিটি সকল সিডনী বাসী তথা অস্ট্রেলিয়া বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
কমিটি নিম্নরূপ
১। সভাপতি শামসুজজোহা স্বপন
২। সহ- সভাপতি (১) আবু হাসানাত লিটন
৩। সহ- সভাপতি (২) আঞ্জুনানারা কালাম
৪। সাধারণ সম্পাদক রাশিদা হুদা মনি
৫। সহ- সাধারণ সম্পাদক আব্দুল আহাদ
৬। কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক
৭। সহকারী কোষাধ্যক্ষ সুলতানা এজাজ
৮। প্রচার- প্রকাশনা সম্পাদক শহীদুজ্জামান আলো
৯। সাংস্কৃতিক সম্পাদক মাকসুমুল আহসান
১০। কার্যকরী সদস্য (১) সহেলুর রহমান
১১। কার্যকরী সদস্য (২) জামাল আহমদ
১২। কার্যকরী সদস্য (৩) হায়াত মাহমুদ
১৩। কার্যকরী সদস্য (৪) মোহাম্মদ আনোয়ারুল আজিজ
Related Articles
সিডনিতে মঞ্চ নাটক ‘লীভ মি এলোন’ দেখবেন ফারুকী ও তিশা
‘লীভ মি এলোন’ মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী ১৫ জুন সিডনিতে মঞ্চ নাটক দেখবেন ফারুকী ও তিশা অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের মঞ্চনাটক ‘লীভ মি এলোন’। ১৫ জুন ওয়ালিপার্কেরহরাইজন থিয়েটারে সন্ধ্যা ছয়টায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফাসরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সিডনি সফরকে কেন্দ্র করে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করাহয়েছে। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এই তারকা দম্পতি। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে (২০১৯) অংশ নিতে সিডনি আসছেনফারুকী ও তিশা। মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে তৈরি নাটকটির রচয়িতা ও নির্দেশক প্রবাসী নাট্যজন জন মার্টিন। নাটকটি মঞ্চায়ন করেনাট্য সংগঠন আলাপন থিয়েটার। ইতিমধ্যে ‘লীভ মি এলোন’ সিডনিতে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিডনিতে এনাটকটির এবারের মঞ্চায়ন হচ্ছে দশমতম। মঞ্চনাটক প্রদর্শনীর পরপর ফারুকী ও তিশার সঙ্গে এক বিশেষ গল্প-আড্ডার আয়োজনও করেছে আলাপন। সিনেমা ওনাটকের নানান কথা নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলবেন এই তারকা দম্পতি। মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী উপলক্ষেআসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে গোলাম মোস্তফা জানিয়েছেন, তারকা জুটির সঙ্গেমঞ্চনাটকটি উপভোগ করতে টিকিট প্রায় শেষের পথে। আসন খালি থাকার ভিত্তিতে টিকিট সংগ্রহ করা যাবে আলাপনের ০৪০৬ ৬৭৯ ২৬৮ মুঠোফোনে যোগাযোগ করে।
অনুষ্ঠিত হয়ে গেল ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ২০০৯
গত ১৯শে বৈশাখ (২রা মে) সন্ধ্যা ৬:০০টায় ম্যাকুয়ারী ফিল্ডসের জেমস মিহান হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের বার্ষিক
সকল জাতি সকল দেশের সমন্বয়ে ভাষা দিবস উদযাপন
বাংলা একাডেমি অস্ট্রেলিয়া মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এ বছর ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারী আয়োজন করেছিল তিন দিন




