রবিবার ২৫ আগষ্ট অমর্ত্যর চতুর্থ মৃত্যু বার্ষিকী

রবিবার ২৫ আগষ্ট অমর্ত্যর চতুর্থ মৃত্যু বার্ষিকী

প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির বানিজ্য অনুষদের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র তৌকির তাহসিন বারী অমর্ত্য ২০২০ সালের এদিন রাতে হঠাৎ করেই মারা যান। সিডনির রুকউড কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অমর্ত্যর কবরে উড্ডীন লালসবুজ পতাকা দেখে দূরদেশের কবরস্থানে আসা বিভিন্ন দেশের মানুষেরা প্রতিদিন বাংলাদেশ দেখেন। শোকার্ত পরিবার বাংলাদেশ জুড়েই গড়ে তুলেছে অমর্ত্য ফাউন্ডেশনের নানান স্থাপনা। এরমাঝে হয়েছে মসজিদ, স্কুল, মক্তব, লাইব্রেরি, নলকূপ সহ নানা স্থাপনা। প্রতিবছর কুরবানির ঈদে দেশের দরিদ্র গ্রামগুলোতে দেয়া হয় গরিবের কুরবানি।

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের অমর্ত্য মসজিদে কোরানখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। কুলাউড়ার গরিব মানুষদের ফ্রি খাবার ঘর উন্দালে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি গ্রামের অমর্ত্য লাইব্রেরি ও অমর্ত্য মক্তবে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল ও দোয়া। রংপুর, চিতলমারী, কুলাউড়ার অমর্ত্য পাঠশালার বাচ্চাদের ভালো খাবার খেতে দেয়া হবে। অমর্ত্যর আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।🇧🇩❤️🤲🙏


Place your ads here!

Related Articles

কোটা পূরণ না হলেও কোরিয়াতে বাড়ছে বাংলাদেশি বৈধ জনশক্তি

প্রযুক্তির উৎকর্ষতায় অর্থনৈতিক পরাশক্তির দৌড়ে জাপানের সাথে পাল্লা দেয়া দেশ দক্ষিণ কোরিয়াতে ক্রমান্বয়ে বাড়ছে বাংলাদেশি বৈধ জনশক্তি। তবে বাংলাদেশের অভ্যন্তরে

প্রবাস জীবনঃ ক্যানবেরায় বাঙালী সংস্কৃতিকে সচল রাখতে দরকার নতুন প্রজন্মের অংশগ্রন

গত ৩০ এপ্রিল ‘প্রিয় অষ্ট্রেলিয়া’ আমার একটি লেখা ছাপে। ‘প্রবাস জীবনঃ সংস্কৃতির চর্চা ও বন্ধুত্বের সম্পর্ক’ শিরোনামের সেই লেখাটিতে পাঠকদের

এসিটি লেজিসলেটিভ এসেম্বলিতে মাতৃভাষা রক্ষার প্রস্তাব অনুমোদনের আগে ও পরে

ভাষা সংরক্ষন ও সুরক্ষার মাধ্যমে মাতৃভাষার বিলুপ্তি ঠেকাতে গত ১৩ সেপ্টেম্বর ২০১৭ অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এসিটি লেজিসলেটিভ এসেম্বলি একটি প্রস্তাব

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment