স্বপ্ন
যদি আমি স্বপ্ন হতাম
বাস হতো আমার স্বপ্নপুরীতে
মাঝে মাঝে দেখা দিতাম
তোমাদের এই ধরণীতে!
মেঘের ডানায় ভেসে এসে
কারো চোখে বসে জিরোতাম
শিখতো স্বপ্ন দেখতে যে সে
রঙিন হতো তার সে ভুবন!
দিন রাত্রির বাস্তবতায়
ভুলে যাই শুধু আমরা সবাই
সবার মাঝেই ছোট্ট শিশু মন
বিরাজিত, বেরোনোর অপেক্ষায়!
খুঁজে পেলে অন্তর সেই চক্ষু
ভিন্নরূপে দেখব মানব ও প্রকৃতি
ঘুচবে অনেক জরা ও জীর্ণ
হবে পবিত্র আর ধন্য ধরিত্রী!
Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় আমার দেশ
ওয়ারিশ আজাদ নাফি আচ্ছা যদি বলি এই গতকাল শুক্রবারে ২০১৪ সালে কেউ একজন দেশের জন্য প্রাণ দিয়েছে বিশ্বাস করবেন ?
অসম্পূর্ণ সকাল
সকালের চাক ভাঙ্গা রোদ গায়ে মাখতে বেলকুনিতে দাঁড়ালাম। সচরাচর এই সময়টায় আমি বেলকুনিতে দাঁড়িয়ে চায়ের সাথে প্রকৃতি পান করি। আমার
সিডনিতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি
জাতি গঠনে মেধার মূল্যায়ন অপরিহার্য। দেশ ও জাতির উন্নতি করতে হলে মেধাবীদের সম্মাননা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ন। সুদীর্ঘ এক দশক ধরে


