স্বপ্ন

স্বপ্ন

যদি আমি স্বপ্ন হতাম 
বাস হতো আমার স্বপ্নপুরীতে
মাঝে মাঝে দেখা দিতাম
তোমাদের এই ধরণীতে!

মেঘের ডানায় ভেসে এসে
কারো চোখে বসে জিরোতাম
শিখতো স্বপ্ন দেখতে যে সে
রঙিন হতো তার সে ভুবন!

দিন রাত্রির বাস্তবতায়
ভুলে যাই শুধু আমরা সবাই
সবার মাঝেই ছোট্ট শিশু মন
বিরাজিত, বেরোনোর অপেক্ষায়!

খুঁজে পেলে অন্তর সেই চক্ষু
ভিন্নরূপে দেখব মানব ও প্রকৃতি
ঘুচবে অনেক জরা ও জীর্ণ
হবে পবিত্র আর ধন্য ধরিত্রী!

Shahnaz Perveen

Shahnaz Perveen

আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।


Place your ads here!

Related Articles

কিছু সাময়িক ভাবনা লিখেছেন জাফর হোসেন

মাঝে মাঝে কষ্ট নিয়ে দেখি কিছু সাংবাদিক এবং বুদ্ধিজ়ীবি তাদের লেখায় একপক্ষকে বিশেষ আসনে তুলে ধরছেন । আমি রাজনৈতিক ধারা

দালাই লামা – অনাগতের আলো – তিন পর্বের প্রথম পর্ব

আমি দয়া ও মৈত্রীর প্রয়োজনীয়তা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। এই প্রসঙ্গে আমি যখন কথা বলি তখন আমি নিজেকে

বদিকে বাদ দিয়ে কি মাদক ব্যবসায়ীদের তালিকা করা সম্ভব?

ফজলুল বারী: দূর্নীতির মামলায় খালেদা জিয়ার জেলবাস নিয়ে এখন তোলপাড় দেশের রাজনীতি। শাসকদল আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment