স্বপ্ন

স্বপ্ন

যদি আমি স্বপ্ন হতাম 
বাস হতো আমার স্বপ্নপুরীতে
মাঝে মাঝে দেখা দিতাম
তোমাদের এই ধরণীতে!

মেঘের ডানায় ভেসে এসে
কারো চোখে বসে জিরোতাম
শিখতো স্বপ্ন দেখতে যে সে
রঙিন হতো তার সে ভুবন!

দিন রাত্রির বাস্তবতায়
ভুলে যাই শুধু আমরা সবাই
সবার মাঝেই ছোট্ট শিশু মন
বিরাজিত, বেরোনোর অপেক্ষায়!

খুঁজে পেলে অন্তর সেই চক্ষু
ভিন্নরূপে দেখব মানব ও প্রকৃতি
ঘুচবে অনেক জরা ও জীর্ণ
হবে পবিত্র আর ধন্য ধরিত্রী!

Shahnaz Perveen

Shahnaz Perveen

আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।


Place your ads here!

Related Articles

বাংলাদেশের রেমিট্যান্সে অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের অবদান ৫২মিলিয়ন ডলার

অজয় কর: অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশের রেমিট্যান্স আয়ে অবদান মাত্র ৫২মিলিয়ন ডলার, বললেন প্রবাসী কল্যান ও ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের

প্যারিসের চিঠি ৬: ওয়াসিম খান পলাশ প্যারিস থেকে

আইফেল টাওয়ারের নাম কে না শুনেছে। বিশ্বের বিষ্ময় এই টাওয়ারটি ফ্রান্সের রাজধানী প্যারিসের বুকে মাথা উচু করে দাড়িয়ে বিষ্ময় ছড়াচ্ছে।

Congress victory in India Bangladesh

Polling results released on 16th May indicate that the Prime Minister, Dr. Manmohan Singh, will become only the second Indian

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment