খোদাসৃষ্ট এক প্রাণীজ সহোদর কি বলছে?
আমি এখন তোমার দিকে তাকিয়ে কি ভাবছি জানো?
পৃথিবী জুড়ে তোমাদের হানাহানি, ধংসাত্বক কর্মকান্ড, লোভ, লালসা, প্রতিহিংসা, কপটতা, শঠতা ইত্যাকার দ্বিপদী বৈশিষ্ট আমাকে লজ্জিত ও ব্যাথিত করছে।
ক্ষমা করো এই ধৃষ্টতা। আমি জানি তোমরা সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাখলুকাত।
একটা সাদৃশ্য অবশ্য আছে – অনেক মানবপুরুষের সাথে। টাক পড়েছে কারণ তোমার মতোই জিন সূত্রে আমি এটা পেয়েছি।
আমার দিকে একটু তাকাও।
আমার চোখে দীঘল কালো সরোবরের প্রতিচ্ছবি। তোমার মতো চিন্তাশীল না হলেও আমার কৃষ্ণ কালো চোখের উজ্জ্বল গভীরতা আর কৌতুহলী চরিত্র তোমার ভালো লাগবে।
কাছে এসে বসো, আমার দ্বিপদী বন্ধু।
Related Articles
প্রবাসে বনভোজনের গল্প
অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি এবং আবহাওয়া খুবই বৈচিত্র্যময়। এখানে তুষারে মোড়া পর্বতশ্রেণী থেকে শুরু করে মরুভূমি সবরকমেরই স্থলভূমি রয়েছে। আর আবহাওয়াও খুবই
মা, চোখ বন্ধ করিস না!
ভেবেছিলাম নুসরাতকে নিয়ে কিছু লিখবো না। লিখতে গেলে – আবার সেই অসহ্য ব্যাপার গুলি চোখের সামনে চলে আসবে। আমি নিতে


