খোদাসৃষ্ট এক প্রাণীজ সহোদর কি বলছে?

খোদাসৃষ্ট এক প্রাণীজ সহোদর কি বলছে?

আমি এখন তোমার দিকে তাকিয়ে কি ভাবছি জানো?

পৃথিবী জুড়ে তোমাদের হানাহানি, ধংসাত্বক কর্মকান্ড, লোভ, লালসা, প্রতিহিংসা, কপটতা, শঠতা ইত্যাকার দ্বিপদী বৈশিষ্ট আমাকে লজ্জিত ও ব্যাথিত করছে।

ক্ষমা করো এই ধৃষ্টতা। আমি জানি তোমরা সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাখলুকাত।

একটা সাদৃশ্য অবশ্য আছে – অনেক মানবপুরুষের সাথে। টাক পড়েছে কারণ তোমার মতোই জিন সূত্রে আমি এটা পেয়েছি।

আমার দিকে একটু তাকাও।

আমার চোখে দীঘল কালো সরোবরের প্রতিচ্ছবি। তোমার মতো চিন্তাশীল না হলেও আমার কৃষ্ণ কালো চোখের উজ্জ্বল গভীরতা আর কৌতুহলী চরিত্র তোমার ভালো লাগবে।

কাছে এসে বসো, আমার দ্বিপদী বন্ধু।


Place your ads here!

Related Articles

আমার নিজের মুদ্রাদোষে আমি একা…

যত্নে চয়ন করা সব শব্দ আপন মনের খেয়ালে সাজিয়ে গুছিয়ে একজন যে চিত্র  এঁকে গেছেন তা আমাদের আত্মাকে আপ্লুত করে

যতীন্দ্রমোহন বাগচী এবং আমি

একটি কবিতা। কিছু আবেগী শব্দের সংকলন মাত্র। কতটা শক্তিশালী হতে পারে মনের জন্যে, ভাবনার জন্যে – আবেগ অনুভূতির জন্যে –

“একুশে’র চেতনার বৈশ্বিক প্রাতিষ্ঠানিকতা অর্জন” বাস্তবায়নের রূপরেখা-৫ (গণসম্পৃক্তকরণ/সম্প্রচারের বৈশ্বিক কৌশল)

প্রাকৃতিকভাবে মানুষের স্বাভাবিক অনুভূতি মাতৃভাষার মাধ্যমেই স্বাচ্ছন্দে সাবলীলতায় প্রকাশ পেয়ে থাকে।  জীবিকা, প্রতিষ্ঠা অথবা উন্নততর আবাসনের প্রয়োজনে মানুষ ভিন্ন ভাষায়

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment