স্বপ্ন

স্বপ্ন

যদি আমি স্বপ্ন হতাম 
বাস হতো আমার স্বপ্নপুরীতে
মাঝে মাঝে দেখা দিতাম
তোমাদের এই ধরণীতে!

মেঘের ডানায় ভেসে এসে
কারো চোখে বসে জিরোতাম
শিখতো স্বপ্ন দেখতে যে সে
রঙিন হতো তার সে ভুবন!

দিন রাত্রির বাস্তবতায়
ভুলে যাই শুধু আমরা সবাই
সবার মাঝেই ছোট্ট শিশু মন
বিরাজিত, বেরোনোর অপেক্ষায়!

খুঁজে পেলে অন্তর সেই চক্ষু
ভিন্নরূপে দেখব মানব ও প্রকৃতি
ঘুচবে অনেক জরা ও জীর্ণ
হবে পবিত্র আর ধন্য ধরিত্রী!

Shahnaz Perveen

Shahnaz Perveen

আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।


Place your ads here!

Related Articles

Islamic State in Iraq and Syria grossly misrepresents peaceful Islam

The so-called Islamic State misrepresents grossly the tenets of Islam as revealed in the Holy Qu’ran. Islamic preaches love, peace,

বাংলার বিভিন্ন অঞ্চলের ৩২ বিখ্যাত খাবার

১. বগুড়ার দই২. টাঙ্গাইলের চমচম৩. ব্রাহ্মণবাড়িয়ার তালের বড়া৪. বাঘাবাড়ির ঘি ৫. নওগাঁর প্যারা সন্দেশ৬. নাটোরের কাচাগোল্লা৭. মুক্তাগাছার মণ্ডা৮. মাদারীপুরের গুড়৯.

‘লাইব্রেরী এসোছিয়েশন অব বাংলাদেশ’-এর উদ্যোগে ঢাকা’য় সেমিনার আয়োজন

লাইব্রেরীতে “একুশে কর্নার” বাস্তবায়নের লক্ষ্যে ‘লাইব্রেরী এসোছিয়েশন অব বাংলাদেশ’-এর উদ্যোগে  সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনিসটিটিউট, ঢাকা’য়  সেমিনার আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত  

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment