ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায় বাংলাদেশের নাম
ফজলুল বারী, ম্যাকলিন পার্ক, নেপিয়ার থেকে
নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দলে রুবেল ফিরে আসায় বাদ পড়েছেন। ফিরে এসেছেন সৌম্য সরকার। উল্লেখ্য ম্যাকলিন পার্কের মাঠে এই প্রথম কোন টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে। সে কারনে এ ম্যাচের মাধ্যমে ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায়ও উঠে যাবে বাংলাদেশের নাম। এবারে নিউজিল্যান্ড সফরে সফরে এরমাঝে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতদ্যম বাংলাদেশের জন্যে আজ নতুন ও কঠিন এক পরীক্ষা। ওয়ানডে সিরিজে যাই ঘটুক টি-টোয়েন্টিতে জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন দলের কোচ এবং অধিনায়ক। ম্যাকলিন পার্কের উইকেট একটি ব্যাটিং উইকেট। সে কারনে টস জয় ছিল গুরুত্বপূর্ণ। টস জিতে প্রথমে ব্যাট নেয়াকে তাই বাংলাদেশের জন্যে ভালোই হয়েছে বলা চলে। কারন এ মাঠে টস জিতলে কিউই অধিনায়কও প্রথম ব্যাট নিতেন। তাতে বাংলাদেশের সামনে বড় একটি টার্গেটের ঝুঁকি থাকতো। এখন এখানে সন্ধ্যা ৭ টা বাজলেও আবহাওয়াকে রোদেলা বিকেল বলা চলে গ্রীষ্মে নিউজিল্যান্ডে সূর্য ডোবে অনেক দেরিতে। আজ মঙ্গলবার সূর্যাস্ত হবার কথা ৮ টা ৪২ মিনিটে। মাঠে আছেন খুব অল্প সংখ্যক বাংলাদেশি দর্শক। এরা মূলত অকল্যান্ড থেকে এসেছেন।
Related Articles
মাননীয় প্রধানমন্ত্রী আমরাও বিব্রত: তলব সামরিক ভাষা গনতান্ত্রিক সরকারের নয়
তলব শব্দটির অর্থ ও গুরুত্ব আমাদের সবার জানা আছে। রাষ্ট্রপতি সামরিক বাহিনী তলব করেন যখন দেশ ও জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে।
মিয়ানমারের গণহত্যা : অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী
‘ফিল্মস ফর পিস ফাউন্ডেশন ’‘ব্রুটালিটি এগেইনস্ট হিউম্যানিটি’ শিরোনামে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উইন্ডহ্যাম পার্ক কমিউনিটি সেন্টারে ৬ জানুয়ারী ২০১৮ এই বিশেষ প্রদর্শনীর
Canberra Eid-ul-Adha Wednesday 27th May 2026
Assalamu Alaikum. Eid day will be Wednesday, 27th May 2026 Inshallah. Salat-ul-Eid at Canberra Mosque @ 8am sharp. Eid Mubarak.


