তোমার জন্য মুগ্ধ!

তোমার জন্য মুগ্ধ!

একটা গানের এলবাম হাতে এসেছে, গত সপ্তাহে। শুনবো শুনবো করে, আজই প্রথম শুনার সময় পেলাম। প্রকৃত পক্ষে গান শোনার জন্যে সময়ের কোন অভাব নাই আমার কাছে কিন্তু নতুন গানের প্রতি একটু সাবধান থাকি। দু একটা না, আটটা গানের এলবাম। মনকে শক্ত করে শোনা শুরু করলাম।

অনেক দিন পর শুনলাম সুন্দর কিছু, মনের মত কিছু বাংলা গান, এমনই মনে হলো। অনেক দিন পর একটি এলবামের সব (৮টি) গানই শুনলাম, মনযোগ দিয়ে শুনতে হলো, মানে বাধ্য হলাম গানের কাব্যিকতায়। কোন গান বাদ দিয়ে পরের গানে যেতে হয়নি! কয়েকটা গান তো আরেক বার শোনার জন্যে মন আনচান করছে। অদ্ভুত সুন্দর গানের কথা, সুর, সংগীত আর কন্ঠ! এক কথায় অপুর্ব।

যারা সুললিত, সুমধুর, সুরেলা এবং কিছুটা কাব্যিক গান শুনতে ভালবাসেন তাঁদের জন্যে প্রিয় আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের মিউজিক অ্যালবাম “তোমার জন্য”। গান ভালবাসলে – হতাশ হবেন না, এ কথাটি দৃড় ভাবে বলতে পারি। হাইলি রিকমেন্ডেড।

আমার নিজস্ব মতে, এ বছরের প্রকাশিত গানের এলবামের মধ্যে সেরা যে কয়টি প্রকাশনা আছে, এ এলবামটি তাদের একটি। এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। আশা করছি আপনারাও আমার সাথে একমত হবেন।

আমার গান/সঙ্গীত রেটিং: তোমার জন্য – এলবাম – ★★★★ (/পাঁচ তারা)

১. আমার মন পড়ে রয়, মন পড়ে রয়; বাংলাদেশের শিশির ভেজা ঘাসে! ★★★★⋆
২. বেহায়া মনটা আমার দ্বারে দ্বারে যায়! ★★★★
৩. আমি সুখের জন্যে বুকের ভিতর বেধেছিলাম ঘর! ★★★⋆
৪. মিথ্যে অভিমানে পর করে দিয়ে, নিজেকে আড়াল করে নিয়েছ! ★★★★
৫. আমার অনেক দিনের আশা (সামান্য আশাহত করেছে; এর নির্দিষ্ট কোন কারন নেই); ★★⋆
৬. যেতেই হবে এই যদি শেষ কথা বললে! ★★★⋆
৭. এক বরষার জল যদি দুটি চোখেতে ধরত! ★★★⋆
৮. তোমার জন্য সোনালী প্রহর, শ্রাবনের মেঘ ঢাকা! ★★★★

মুগ্ধ!

Related article & full music album link at https://priyoaustralia.com.au

 

Shahadat Manik

Shahadat Manik

Writer, poet, lyricist and social activist.


Place your ads here!

Related Articles

এমপি গেই ব্রডম্যানঃ মাল্টিকালচারাল কম্যুনিটি স্যালুটস ইউ

কেনবেরার মাল্টিকালচারাল কম্যুনিটি স্যালুট জানিয়ে লেবারেল প্রাক্তন এমপি গেই মেরী ব্রডম্যানকে ফেয়ারওয়েল দিয়েছে। ফেয়ারওয়েল অনুষ্ঠানে এমপি ব্রডম্যানের হাতে যে ক্রেস্ট

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান

জাতিসংঘে’র কাছে  বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রি শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘের  দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান জানিয়েছেন। গত ২১ ফেব্রূয়ারী ২০১৬ কেনবেরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলখ্যে ‘একুশে রেডিও’র সাথে দেওয়া এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদুত হিজ   এক্সিলেন্সি কাজী ইমতিয়াজ  হোসাইন বলেন, বাংলাভাষাকে বাংলাদেশের  সর্বস্তরে চালু করার সরকারী পদক্ষেপের পাশাপাশি বাংলা ভাষার  আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্যে জাতিসংঘে’র কাছে  প্রধান মন্ত্রি শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান জানিয়েছেন। বিশ্বজুরে বাংলা ভাষার ব্যপক ব্যপৃতির প্রসঙ্গে বলতে গিয়ে রাস্ট্রদুত  হোসাইন বলেন, বর্তমানে বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ দেশে বাংলা ভাষা ভাষি লোকেদের বিচরন রয়েছে। এসব দেশে বাংলা’র প্রচলন ও চর্চার মধ্যে দিয়ে বাংলাকে আরো  ব্যপৃত করার সুজোগ রয়েছে। বাংলা ভাষার মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের পরিচয় আরো নিগুড় হবে বলে তিনি মনে করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’র স্বার্থকতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন ১৯৯৯ সালে  এউনেস্কো ২১ ফেব্রূয়ারী’কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষনা করার পর পৃথিবীর সর্বত্রই  সব ভাষাভাষির লোকেরা গর্বের সাথে  এই দিন টিকে উদযাপন করে আসছে।মাজিক কর্মকান্ড সহ জন জীবনের প্রতিটি কাজে ভাষার প্রয়োজনীয়তাটাকে  স্মরন করার একাটা সুজোগ করে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। বাংলাকে সর্বস্তরে চালু করার সরকারী উদ্দোগ থাকা স্বত্তেও ব্যাবসায়িক প্রতিষ্ঠানে বাংলাভাষার ব্যবহার তেমনভাবে  দেখা যায় না কেন জানতে চাইলে তিনি বলেন- বাংলাদেশ একটা রপ্তানী মুখী দেশ। আর ব্যাবসায়িক 

Consular Camp in Melbourne on Friday 11 April Saturday 12 April 2014

Dear Respected Community Members Bangladesh High Commission (Canberra) has organized a Consular Camp in Melbourne on 11th & 12th April

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment