মুশফিকের ইনজুরি গুরুতর নয়

মুশফিকের ইনজুরি গুরুতর নয়

ফজলুল বারী, নেলসন থেকে
বাংলাদেশ দলের জন্য একটি সুসংবাদ। মুশফিকের ইনজুরি গুরুতর নয়। তার বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির ধরনটিকে স্থানীয় স্পোর্টস বিশেষজ্ঞ চিকিৎসকরা গ্রেড ওয়ান মাত্রার বলে শনাক্ত করেছেন। ক্রিকেটারদের এ ধরনের ইনজুরি থেকে মাঠে ফিরতে সাধারনত ২ সপ্তাহ সময় লাগে। মুশফিক যেদিন থেকে ইনজুরিতে পড়েন মাঠে ফিরে আসার সময় সীমাটি সেদিন থেকে হিসাব করা হবে। এর জন্যে আশা করা হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেনও তাই টেস্ট সিরিজ শুরুর আগে বা এর আগেও মাঠে ফিরতে পারেন। বৃহস্পতিবার বাংলাদেশ দল যখন কিউইদের বিরুদ্ধে নেলসন ওভালে খেলছিল তখন স্থানীয় নেলসন হাসপাতালে এমআরআই করা হয় মুশফিকের। দু’ঘন্টার মধ্যে তারা রিপোর্টও দিয়ে দেয়। সুখবরের রিপোর্টটি মাঠের প্রেসবক্সে এসে জানান বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।


Place your ads here!

Related Articles

Foreigners joined Bangladeshis to pay respect to language martyrs in Canberra

High Commission for Bangladesh , Canberra Press release Canberra, 21 February 2021 Bangladeshis and Australians participated at a Probhat Fery

বাংলাদেশী মেয়েদের স্বাস্থ্য এবং ব্যায়াম এর প্রতি বাংলাদেশী কমিউনিটির এটিচুড

জিম শেষে অফিসে এসে শাওয়ার করছিলাম।শাওয়ারের সময়টা দিনের চমৎকার একটা সময় আমার। একান্তই নিজের কয়েকটা মিনিট। তবে আজ একটা বিষয়

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment