প্রথম সাফল্য মুস্তাফিজের হাত ধরে

প্রথম সাফল্য মুস্তাফিজের হাত ধরে

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে: নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের প্রথম সাফল্যও এলো মুস্তাফিজের হাত ধরে। নিজের ওভারে তার শিকার হন কিউই দলের ওপেনার গুপ্তিল। সৌম্য সরকারের ক্যাচ হয়ে ফেরার আগে ১৯ বলে ১৫ রান করেন এই নিউজিল্যান্ডার্স। তার ১৫ রানে একটি ছক্কা ও একটি চারের মার ছিল। এর আগে টসে হেরে অতিথি দলকে ফিল্ডিং’এ পাঠান কিউই দলের অধিনায়ক। এরমাধ্যমে শুরু হলো বাংলাদেশ দলের বহুল আলোচিত নিউজিল্যান্ড সফর। ইনজুরি কাটিয়ে এই সফরের মাধ্যমেই জাতীয় দলে ফিরেছেন মুস্তাফিজ। রোববার পর্যন্ত কোচ-ক্যাপ্টেন কেউ নিশ্চিত করে বলতে পারেননি মুস্তাফিজ খেলবেন। সিদ্ধান্ত নেবার দায়িত্ব তার কাধেই ছেড়ে দিয়েছিলেন ক্যাপ্টেন। মুস্তাফিজ সিদ্ধান্ত নিয়ে ফিরেছেন আর প্রথম সুযোগেই প্রমান করেছেন তার ফেরার গুরুত্ব। মুস্তাফিজ দলে ফেরায় বোলিং স্কোয়াড থেকে বাদ পড়েছেন রুবেল। প্রথম একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এরমাঝে হাজির হয়েছেন হাজার পনের দর্শক। এ লেখা পর্যন্ত এদের বেশিরভাগ নিউজিল্যান্ডার্স। প্রবাসী বাংলাদেশিরা আসছেন ধীরে সুস্থে। মাঠের বাইরে দর্শকদের লম্বা লাইন। নিরাপত্তা তল্লাশী সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মাঠে হচ্ছে দর্শকদের। উল্লেখ্য ভূমিকম্পের জন্য বিশেষ আলোচিত নিউজিল্যান্ডের দক্ষিনের এই দ্বীপ শহরটিতে বাংলাদেশি বাসিন্দার সংখ্যা তিনশোর ঘর পেরুতে পারে। যাদের অনেকে ক্রিসমাসের ছুটিতে দেশে চলে গেছেন।


Place your ads here!

Related Articles

21st Century Architect’s!

“My greatest challenge has been to change the mindset of people. Mindsets play strange tricks on us. We see things

নিউজিল্যাল্ডের বিরুদ্ধে ম্যাচ বাংলাদেশের

বৃষ্টি অভ্যর্থনা করেছে হ্যামিল্টনে! বৃহস্পতিবার অকল্যান্ড থেকে সড়কে হ্যামিল্টন আসার পথে ঝড়ি বৃষ্টি দেখে দেখে আসতে হয়েছে। শহরটায় পৌঁছার পরও

মহিলা এমপি তুমি কোন কাননের ফুল

ফজলুল বারী: সংরক্ষিত আসনের মহিলা এমপি হতে ইচ্ছুকদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিশেষ করে চলচ্চিত্র-নাটকের শিল্পীদের অনেকে আওয়ামী লীগের এমপি

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment