পা পিছলে পড়ে যাবেন না, প্রিয় ওয়াসফিয়া
প্রিয় ওয়াসফিয়া নাজরিন। আপনি বাংলাদেশের গর্ব এভারেস্ট বিজয়ীদের অন্যতম। এবং নারী হিসাবে আপনি একমাত্র এভারেস্ট বিজয়িনী না। কিন্তু আপনাকে নিয়ে বেশি মাতামাতি হয়েছে। সম্মান দেয়া হয়েছে বেশি। কারণ আপনি পারিবারিকভাবে বাংলাদেশের উঁচুতলার মানুষদের একজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনাকে অনেক সম্মান দিয়েছেন।
কিন্তু আপনি আপনার সম্মান রক্ষায় সতর্ক কী? আপনি কী করে গুলশান হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব তাহমিদকে সমর্থন করেন? তার মুক্তির পক্ষে প্রচারণা চালান? আপনি কী করে বলেন বাংলাদেশ একটি তথাকথিত স্বাধীন দেশ?
প্রিয় ওয়াসফিয়া, অনেক কষ্টে আপনি এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। পা পিছলে নিচে পড়ে যেতেও সময় নিচ্ছেন না!! কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই আপনার ভ্যারিফাইড পেজ থেকে আপনি আপনার এসব বিতর্কিত পোস্টসমূহ এর মাঝে মুছেও দিয়েছেন!
ছবি: হলি আর্টিজান রেস্তোরাঁয় এক জঙ্গি ও হাসনাতের সাথে কালো টি-শার্ট পরা অস্ত্র হাতে তাহমিদ
Related Articles
দ্বি-খন্ডিত জাতীয়তা: কিভাবে উন্নয়ন সম্ভব?
বাংলাদেশের উন্নয়ন নিয়ে সম্প্রতিকালে কিছু লেখা ছেপেছে বাংলাদেশের পত্রিকা। সেসব লেখা প্রমাণ করে নেতৃত্বের সংকট উন্নয়নের মূল প্রতিবন্ধকতা। ১/১১ পর
ভিভিড সিডনি
প্রতি বছরের মত এবারও মে-জুন মাসে সিডনির বিখ্যাত স্থাপনাগুলো সেজে ওঠে রং-বেরঙের আলোকসজ্জায়। সন্ধ্যা নামতেই ব্যস্ত শহর হয়ে ওঠে উৎসবের
আন্দোলনটা নিজের চারপাশ থেকেই শুরু করুন না কেনো ?
একদল পশু তাদের অপরাধের জন্য কখনোই অনুতপ্ত হয় না, ভি সাইন দেখিয়ে আপনাকে – আমাকে আমাদের সবাইকে কটুক্তি করে –





