ক্রিকেট অধিনায়ক ছিল এক জঙ্গি

ক্রিকেট অধিনায়ক ছিল এক জঙ্গি

ক্রিকেটের বাইশ গজে থাবা বসাল আইএস৷ তবে মাঠে জঙ্গি হামলা নয়৷ ক্রিকেট দলেই লুকিয়ে ছিল এক জঙ্গি! এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এল ইতালি পুলিশের৷ অভিযুক্ত ক্রিকেটার আফতাব ফারুককে শুধু দল থেকেই নয়, ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে৷ তাকে ইসলামাবাদের বিমানে তুলে দেওয়া হয়৷ ইতালির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আসলে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সমর্থক৷ স্থানীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মিলানের মদের দোকান, দক্ষিণ ইতালির বারগামো বিমানবন্দরের মতো জনবহুল এলাকায় হামলার ছক কষছিল আফতাব৷ আইএস-এর নাম করে ইতালিতে সন্ত্রাসের আতঙ্ক ছড়ানোই ছিল মূল লক্ষ্য তার৷ মঙ্গলবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো জানান, পাক বংশোদ্ভূত ২৬ বছরের আফতাব আইএস-এর কার্যকলাপকে সমর্থন করে৷ এমনকী সিরিয়ায় গিয়ে জঙ্গিদের দলে যোগ দেওয়ার পরিকল্পনাও করছিল সে৷

১৩ বছর বয়স থেকে পরিবারের সঙ্গে মিলানের কাছে ভ্যাপরিও ডি’অ্যাডায় থাকত আফতাব৷ বুধবার এমন খবর অবাক করেছে স্থানীয়দের৷ প্রতিবেশীরা ভাবতেও পারছেন না, যেখানে গত ১৩ বছর ধরে বাস করছে, সেই এলাকারই ক্ষতি করতে চায় সে! একইরকম বিস্মিত কিংসগ্রোভ মিলানো ক্রিকেট ক্লাবও৷ ক্লাবের প্রেসিডেন্ট ফ্যাবিও মারাবিনি বলছেন, “খবরটা শুনে মাথায় যেন বাজ পড়ল৷ এখনও বিশ্বাস করতে পারছি না৷ ইসলামাবাদের বিমানে ওঠার আগেও আমার সঙ্গে কথা হয়েছে ওর৷ অবসর সময়ে প্রতিবন্ধীদের নিয়ে যেতে বাস চালাত আফতাব৷ কখনও কারও ক্ষতি করেনি৷ এমনকী বিশ্বাসযোগ্যতার জন্যই ওকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল৷”

যদিও আফতাবকে ইতালি থেকে তাড়িয়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না তার পরিবার৷ ইউরোপের মানবাধিকার আদালতে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করবে তার পরিবার বলে খবর৷


Place your ads here!

Related Articles

Dr Tanveer Ahmed official psychiatrist for Channel 7 Sunrise

Dr Tanveer Ahmed (Shuvo) is now the official Channel Seven Sunrise psychiatrist, speaking regularly about issues related to psychology, mental

অষ্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়াল: যেখানে শ্রদ্ধায় নত হয় শির

অষ্ট্রেলিয়ার কোন জায়গা, স্থাপত্য কিংবা প্রাকৃতিক সৌন্দর্য দেখা অথবা উপভোগ করার জন্য সবচেয়ে বেশি সংখ্যক স্বদেশ-বিদেশের পর্যটক এবং দর্শনার্থীরা পরিদর্শন

শহীদ মুক্তিযোদ্ধা নূরু-আতিকের অবমূল্যায়ন; জাতির জনক বঙ্গবন্ধু ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান কেউ কথা রাখেননি

১৯৭১ এর উত্তাল মার্চ, চারিদিকে টানটান উত্তেজনা, আবেগতাড়িত ছাত্রজনতা। ৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষনের

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment