জালাল আসছে ক্যানবেরায়

জালাল আসছে ক্যানবেরায়

জালালের গল্প বাংলাদেশের ছবি ৷ এবারের অস্কার প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে এটি ৷ তার মানে অস্কারে ছবিটি দেখানোর জন্য শর্ট লিস্টেড হতে পারে ৷ বাংলাদেশের কোনো ছবির জন্য আমার জানা মতে ভাগ্যের এ ফিতাটি এখনো ছিঁডেনি ৷ দেখা যাক জালাল পারে কিনা।

মুক্তির পর থেকে এখনো দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটি চলছে। গত রোববার সিডনিতে এর শুভমুক্তি হলো ৷ হল ভর্তি উপচে ভরা মানুষের ভীর, আমাদের ট্রিও ফিল্মস এই আয়োজনের অংশ, সাথে রয়েছে রুব্স এন্টারটেইনমেন্ট এবং সিনেফেক্ট প্রোডাকসন্স ৷

সিনেমা শুরু হওয়ার বেশ কিছু সময় পর হলে গিয়ে দেখি পিনপতন নীরবতা ৷ এতগুলো মানুষ একসঙ্গে ছবিটা দেখছে, ভাবাই যায়না ৷ দর্শকেরা কখনো হেসেছে কখনো কেঁদেছে ৷ আমার কাছে জালালকে মনে হয়েছে তারাশঙ্করের কবি যেন ৷ সে একজন পতিত নারীকে কেবল ভালোবেসেছে কিন্তু কখনো ছুয়ে দেখেনি ৷

এখানে আমি এ ছবির কোনো আলোচনা বা কাহিনী বলতে আসিনি ৷ শুধু বলতে চাই, জালাল আপনাদের প্রিয় শহর ক্যানবেরা আসছে, আপনারা দেখুন, ভালো লাগবে ৷

এবারের বিশ্বকাপে এই মানুকাতেই বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল ৷ আমার বিশ্বাস এই মানুকা গ্রেটার ইউনিয়ন সিনেমায় জালালের গল্পও বিজয়ী হবে ৷

বাংলাদেশ এসোসিয়েশন অফ ক্যানবেরা এই সিনেমা শো’র তত্ত্বাবধানে রয়েছে ৷ টিকেটের জন্য জাহীন রহমানের (মোবাইল নম্বর ০৪২১ ৭১৬ ৩৮৪ ) সাথে যোগাযোগ করুন ৷

Trio Films International


Place your ads here!

Related Articles

বহে যায় দিন (ধারাবাহিক) – পূৰ্ব কথা, ভূমিকা

(২০০৬ প্রকাশিত ধারাবাহিক – প্রিয় ক্যানবেরা, অধুনা প্রিয় অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত)আফজল হোসেন ৷৷ পূৰ্ব কথা ।। কিছুদিন আগে মানিক ভাই,

জীবনানন্দের প্রেতাত্মা

গায়ের রাস্তা ধরে গরুর গাড়ি চলেছে তার একঘেয়ে ক্যা-কু শব্দ করে। গাড়িতে হাসিনা খাতুন আর তিন সন্তান। বড় আর মেজো

শাগানে, আমার শাগানে

সের্গেই ইয়েসেনিন্ (১৮৯৫-১৯২৫) মূল রুশ থেকে অনুবাদ দিলরুবা শাহানা (অনুবাদকের ভাষ্য: রুশ কবি সের্গেই ইয়েসেনিন রাশিয়ার রিয়াজন প্রদেশের এক সাধারন

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment