জালাল আসছে ক্যানবেরায়
জালালের গল্প বাংলাদেশের ছবি ৷ এবারের অস্কার প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে এটি ৷ তার মানে অস্কারে ছবিটি দেখানোর জন্য শর্ট লিস্টেড হতে পারে ৷ বাংলাদেশের কোনো ছবির জন্য আমার জানা মতে ভাগ্যের এ ফিতাটি এখনো ছিঁডেনি ৷ দেখা যাক জালাল পারে কিনা।
মুক্তির পর থেকে এখনো দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটি চলছে। গত রোববার সিডনিতে এর শুভমুক্তি হলো ৷ হল ভর্তি উপচে ভরা মানুষের ভীর, আমাদের ট্রিও ফিল্মস এই আয়োজনের অংশ, সাথে রয়েছে রুব্স এন্টারটেইনমেন্ট এবং সিনেফেক্ট প্রোডাকসন্স ৷
সিনেমা শুরু হওয়ার বেশ কিছু সময় পর হলে গিয়ে দেখি পিনপতন নীরবতা ৷ এতগুলো মানুষ একসঙ্গে ছবিটা দেখছে, ভাবাই যায়না ৷ দর্শকেরা কখনো হেসেছে কখনো কেঁদেছে ৷ আমার কাছে জালালকে মনে হয়েছে তারাশঙ্করের কবি যেন ৷ সে একজন পতিত নারীকে কেবল ভালোবেসেছে কিন্তু কখনো ছুয়ে দেখেনি ৷
এখানে আমি এ ছবির কোনো আলোচনা বা কাহিনী বলতে আসিনি ৷ শুধু বলতে চাই, জালাল আপনাদের প্রিয় শহর ক্যানবেরা আসছে, আপনারা দেখুন, ভালো লাগবে ৷
এবারের বিশ্বকাপে এই মানুকাতেই বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল ৷ আমার বিশ্বাস এই মানুকা গ্রেটার ইউনিয়ন সিনেমায় জালালের গল্পও বিজয়ী হবে ৷
বাংলাদেশ এসোসিয়েশন অফ ক্যানবেরা এই সিনেমা শো’র তত্ত্বাবধানে রয়েছে ৷ টিকেটের জন্য জাহীন রহমানের (মোবাইল নম্বর ০৪২১ ৭১৬ ৩৮৪ ) সাথে যোগাযোগ করুন ৷
Trio Films International
Related Articles
মেলবোর্নের চিঠি – ১১
একটু লম্বা বিরতি নিতে হলো, আজ ফিরছি চিঠি – ১১ নিয়ে। যেখানে ছিলাম, সেখান থেকেই শুরু করি। আমার একমাত্র ছেলে
মিনার মাহমুদ – বিচিন্তা নামের একটা পত্রিকা
ফজলুল বারী: এখন নয়া পল্টনের গাজী ভবন যেখানে সেখানে তখন সাদা রঙের পুরনো একতলা একটি বাড়ি ছিল। সে বাড়িতে ছিল
নেলসনে নিউজিল্যান্ডকে হারানো যাবে কী
ফজলুল বারী, নেলসন থেকে: বুধরার নেলসনের আকাশ রোদ ঝলমলে ছিল সারাদিন। বৃহস্পতিবারের ম্যাচকে সামনে রেখে এখানকার সেক্সটন ওভালের মাঠে এর রোদেলা


