মুশফিকের ইনজুরি গুরুতর নয়
ফজলুল বারী, নেলসন থেকে
বাংলাদেশ দলের জন্য একটি সুসংবাদ। মুশফিকের ইনজুরি গুরুতর নয়। তার বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির ধরনটিকে স্থানীয় স্পোর্টস বিশেষজ্ঞ চিকিৎসকরা গ্রেড ওয়ান মাত্রার বলে শনাক্ত করেছেন। ক্রিকেটারদের এ ধরনের ইনজুরি থেকে মাঠে ফিরতে সাধারনত ২ সপ্তাহ সময় লাগে। মুশফিক যেদিন থেকে ইনজুরিতে পড়েন মাঠে ফিরে আসার সময় সীমাটি সেদিন থেকে হিসাব করা হবে। এর জন্যে আশা করা হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেনও তাই টেস্ট সিরিজ শুরুর আগে বা এর আগেও মাঠে ফিরতে পারেন। বৃহস্পতিবার বাংলাদেশ দল যখন কিউইদের বিরুদ্ধে নেলসন ওভালে খেলছিল তখন স্থানীয় নেলসন হাসপাতালে এমআরআই করা হয় মুশফিকের। দু’ঘন্টার মধ্যে তারা রিপোর্টও দিয়ে দেয়। সুখবরের রিপোর্টটি মাঠের প্রেসবক্সে এসে জানান বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।
Related Articles
দেশে ফেরার আগে আগে সবাই চায় একটি জয়
ফজলুল বারী, বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ড, ওয়েলিংটন থেকে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডের প্রেসবক্সে বসে বুধবার যখন এ লেখাটা শুরু
Kasalath, a lost (and now found) rice of Bangladesh
Abed Chaudhury and Tanvir Hossain “This group [of varieties] is a real treasure chest – there are lots of stress
BAAWA ACP 2017 – আনন্দধারা
আমাদের ছোট্ট এ জীবনে বিভিন্ন রকম ব্যস্ততায় ভরা সময় গুলির মাঝে সুখ আনন্দ উপভোগের সুযোগ কতটা তা আর বলার অপেখ্খা


