আবর্তিত জীবন
তোমার জন্য কবিতাখানি
তুমি – তনয়া, রমণী, নারী।
তোমারই শরীরখানি
কত উপাদেয় উপকরণ
শত কবিতা, গল্প কিংবা চিত্রাঙ্কন
অথবা কোনো উপন্যাসের নিপুণ বর্ণন!
থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স
মেপে দেয়া ছকে কী অপরূপ!
সে মতে তোমারও নিজেকে গড়া
প্রিয় পুরুষ চক্ষুর প্রিয় হওয়া!
হাজার তৃষিত দৃষ্টির
উন্মাদনায় ছোঁড়া কলুষিত পঙ্কিলতা
সে কালি লাক্স সাবানে ওঠে না।
অথবা কোনো রনাঙ্গনে
লালসার আহ্বানে – তোমাকেই কাম্য।
তুমি নারী তনু সৌন্দর্যে বিকশিত
পূজিত, ধন্য।
Related Articles
কিছু কথা কিছু কবিতা
পরিবেশন করছি কুড়ি রেডিও এফ এম ৯৩.৭ দ্বারা সম্প্রচারিত এই অনুষ্ঠানটি (বিশিষ্ট কিছু শ্রোতা বন্ধুদের আনুরোধে যাহাদের উক্ত সম্প্রচার শোনা
আমি অমংগল দেখেছি – জাফর হোসেন
একসময় বাঘে মহিশে জল খেয়েছে এক ঘাটে,সুর্য উঠেছে পশ্চিমে , সাত খুন হয়েছে মাপ এক কথার জোরে । মাত্রা হীন
মুদিত নেত্রে তাকিয়ে থাকা আর নি:শ্বাস নেয়া মানে কি বেঁচে থাকা?
খোলা ময়দানে রক্তাক্ত রমনী মানুষ বাংগালী বাংলাদেশী । সবুজ ঘাসে প্রাণহীন লাশ আমার বোন আমার কন্যা আমারই জননী ! নির্মমতার



