মা
মা:
চলতে পথে হঠাৎ করেই
থমকে গেল পা
মনে হোল পেছনে আমার
দাঁড়িয়ে আছেন মা।
জলদি ঘুরে দৌড়ে গেলাম
শত স্বপ্ন মনে আঁকা
চমকে গিয়ে দেখতে পেলাম
চারিদিক যে ফাঁকা।
মা তুমি কোথায় গেলে
বাবাকেও যে পাইনা
হঠাৎ যদি এসে না পাও
তাইতো কোথাও যাই না।
আসতে যদি না পারো তোমরা
আমিই আসছি তবে
অপেক্ষাতেই বসে আছি
দেখা হবে মোদের কবে !!
Meeta
Meeta Aziz
Dr Naila Aziz Meeta
Home town is Bangladesh, live in Australia. Love to write, read, travel, and listening to music.
Related Articles
পুকুর পাড়ে বেড়ার ধারে
পুকুর পাড়ে বেড়ার ধারে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) পুকুর পাড়ে বেড়ার ধারে চাঁপা কলার বনে, রাখাল বসে বাজায় বাঁশি পুলক
‘She is Not a Duchess’ by Abu Sufian
Here in the closet, this picture evokes attention Of many who come to my house; Not mine actually–a gift from
তবুও তুমি
লিখেছেন: জাহিদ আরেফিন
তবুও তুমি
_______জাহিদ আরেফিন
বিদীর্ণ তুমি, ক্ষণকালের মায়া মেখে সূর্যবেষ্টনীতে বন্ধি,
কত অনাদরে, -তবু প্রতিদানে আমার ভাঙা গৃহে জ্বালো
-সন্ধ্যা প্রদীপ,
আমি এমনি, শীতল মৃত্তিকায় হই আগ্নেয়গিরি।
তোমার আঁচল ভরে জ্বলন্ত লাভা আর আগুনের ফুলকিতে,
তাই আঁকড়ে স্বপ্ন দেখো,-জোনাক জ্বালো ফুলকিতে ।
আমি কেন …
প্রথম প্রকাশ: http://www.kobiokobita.com/2016/04/23/4375


