তোমার কথা

তোমার কথা

তোমার কথা:-

তোমার কথা মনে হলেই
আপনা আপনিই হেসে উঠে
ডাক্তার বাড়ির রক্তিম, রক্ত জবা গুলি!

শরীর দুলিয়ে হাসতে থাকে
দুধে ভাতে খাবার পাকা আম
আম গাছটা – পতপত করে
ডালে বসা দোয়েল, কোয়েল
নড়ে উঠে, পাখা মেলে প্রশন্নপুরের
নীল আকাশে।

চিলেকোঠার ছাদে বসে পেঁচাটা
গভীর রাতে ডানা ঝাফটায়
রহস্যময় চোঁখ জোড়া খুলে
তাকিয়ে থাকে জোঁছনা ভেজা
নিস্তব্ধ ভূতুড়ে খোলা ছাদের দিকে;

একটু দূরে
পুকুর পাড়ের তালগাছটা
বাঁশঝাড়টা, ডুমুর গাছটা
আনিস ভাইয়ের কবরের উপর
নুয়ে পড়া গাছগুলি
স্থির হয়ে থাকে বেশ কিছু সময়;

দখিনা বাতাসে কামিনী ফুলের সুবাস
জোনাকীরা আলো জ্বালিয়ে
পুকুর পাড়ের বাঁশঝাড় সাজিয়ে রাখে
হাজী সাহেবের দক্ষিণের তালগাছটা
তাল ফেলতে সময় নেয় পুকুর জলে!

দ্বিধান্বিত হয়, ডাকাতীয়ার ক্ষয়ে যাওয়া চর
বিরহী উদাস ঝাঁকে বসে থাকা সাদা বকগুলি;
পারাপারের নৌকা বেঁধে রেখে ঘাটে
পাড়ে বসে থাকে খোনার মাঝি;
কোন কোলাহল নেই, কোন ব্যাস্ততা নেই
অলস বেদে পাড়া – কন্যা জায়া জননী
নৌকা গুলি পড়ে আছে নিস্তব্দতায়;

তোমার কথা মনে হতেই
আপনা আপনিই নড়েচড়ে উঠে
একলা বাড়িটা , স্থবির ডাকাতীয়ার জল!
বাউলিয়ানায় মাতাল হয়, অযত্নের
একলা একা ধূলিমাখা একতারাটা;

ধূলিমাখা প্রশন্নপুরের চাতক পথ
কার যেন পদচিহ্ন এঁকে রাখে বুকে,
অপেক্ষায় থাকে এক চির পরিচিত
সাত সমুদ্র তের নদী পেরিয়ে
নির্বাসিত প্রেমিক বাউল হৃদয়ের;

বাউল, তুমি কি আর আসবে না?
আসবে না!

Shahadat Manik

Shahadat Manik

Writer, poet, lyricist and social activist.


Place your ads here!

Related Articles

সে আমার কে হয়

ভোরের জানালা যেই খুলেছি সূর্য অপেক্ষায় কখন আলিঙ্গন করবে তোমায়! আমি তৃতীয় পক্ষ! ঘর, ঘরের জানালা জানালার কাঠ পাল্লা গুলো

তবুও তুমি

লিখেছেন: জাহিদ আরেফিন

তবুও তুমি
_______জাহিদ আরেফিন
বিদীর্ণ তুমি, ক্ষণকালের মায়া মেখে সূর্যবেষ্টনীতে বন্ধি,
কত অনাদরে, -তবু প্রতিদানে আমার ভাঙা গৃহে জ্বালো
-সন্ধ্যা প্রদীপ,
আমি এমনি, শীতল মৃত্তিকায় হই আগ্নেয়গিরি।
তোমার আঁচল ভরে জ্বলন্ত লাভা আর আগুনের ফুলকিতে,
তাই আঁকড়ে স্বপ্ন দেখো,-জোনাক জ্বালো ফুলকিতে ।
আমি কেন …

প্রথম প্রকাশ: http://www.kobiokobita.com/2016/04/23/4375

পড়শির বড়শি

  কৃষিবিদ নূরুল হুদা আল মামুন   <<<<<<<<<<<<<>>>>>>>>>>> মনের মাঝে বসত করো কে তুমি পড়শি? সুযোগ বুঝে টেনে নেবে ফেলেছো

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment